০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

সোনার দাম বাড়ানোর একদিন পরই কমাল বাজুস, ভরিতে কমেছে ২,২১৬ টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার দাম বাড়ানোর মাত্র একদিন পরই আবার তা কমানোর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। নতুন এই দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

দাম কমানোর সিদ্ধান্ত কার্যকর

বাজুস জানিয়েছে, নতুন মূল্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব স্বর্ণালয়ে কার্যকর থাকবে। তবে অলংকার তৈরির মজুরি নকশা ও কারুকাজের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে।

কমার একদিন পরই সোনার দাম ভরিতে ৩২৬৬ টাকা বাড়লো

সংগঠনটি আরও জানায়, সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

অলংকার বিনিময় ও ক্রয়ের ক্ষেত্রে মজুরি, ভ্যাট এবং পাথরের মূল্য কর্তনের বিদ্যমান নীতিমালা অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একদিন আগেই বেড়েছিল দাম

এর আগের দিন সোমবার বাজুস ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল। সেই সিদ্ধান্তের একদিন পরই একই অঙ্কে দাম কমিয়ে নতুন মূল্য কার্যকর করা হলো।

রুপার দামও কমেছে

দেশের বাজারে আরও কমলো সোনার দাম, আজ থেকেই কার্যকর

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার অলংকারের দাম প্রতি ভরিতে ৫৯ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ১৭৫ টাকা কমে ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১১৬ টাকা কমে ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১১৬ টাকা কমে ২ হাজার ৮৫৮ টাকা প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

সোনার দাম বাড়ানোর একদিন পরই কমাল বাজুস, ভরিতে কমেছে ২,২১৬ টাকা

০৩:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬