০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

স্ত্রী হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি ১২ বছর পর গ্রেপ্তার

একযুগের বেশি সময় আত্মগোপনে ছিলেন তিনি। অবশেষে ধরা পড়লেন। স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের বাসিন্দা মানিক মিয়া ২০০৮ সালে বিয়ের মাত্র তিন দিনের মাথায় স্ত্রী মালিহা খাতুনকে হত্যা করেন। ঘটনার পরপরই পালিয়ে যান তিনি।

লক্ষ্মীপুরে হত্যা-মামলায় আসামি ঢাকায় গ্রেফতার | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

দীর্ঘ পলাতক জীবন

হত্যা মামলায় দীর্ঘ শুনানি শেষে ২০১৪ সালে আদালত মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। কিন্তু রায়ের আগেই তিনি আত্মগোপনে চলে যান। এরপর কেটে যায় ১২টি বছর।

চলতি বছরের ১৫ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়।

পুলিশে নারী পুরুষ সমানতালে এগিয়ে

আদালতে সোপর্দ

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিলের তত্ত্বাবধানে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, গ্রেপ্তারের পর শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়।

আদালতের নির্দেশে মানিক মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে। দীর্ঘদিন পর হলেও এই গ্রেপ্তার ন্যায়বিচারের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

স্ত্রী হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি ১২ বছর পর গ্রেপ্তার

০৪:৪৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬