০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

স্বাভাবিক সময়ে ফিরতে চান সিয়াম আহমেদ

  • Sarakhon Report
  • ০৯:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
  • 223
সারাক্ষণ প্রতিবেদক 
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে স্থবির হয়ে গিয়েছিল দেশ। গত সপ্তাহে চলেছে নৈরাজ্য-সহিংসতা। পরিস্থিতি হয়ে পড়েছিল অস্থিতিশীল। সময়টা অন্যদের মতো ভালো কাটেনি সিয়াম আহমেদের। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘একটা দমবন্ধ সময় পার করছি। বাসায় আছি গত কয়েকদিন। আমাদের প্রিয় দেশটার বয়স ৫০ পার হওয়ার পরও যদি এরকম সময় পার করতে হয় তাহলে এটা খুব দুঃখজনক। অন্য সবার মতো আমিও দ্রুত স্বাভাবিক সময়ে ফিরতে চাই।’
এতদিন শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেছিলেন সিয়াম আহমেদ। শেষ করেছেন ‘জংলি’র শুটিং। ছবিটির মুক্তি নিয়ে তিনি বলেন, ‘আমাদের তো শুরুতে পরিকল্পনা ছিল গেল ঈদে মুক্তি দেওয়ার। কিন্তু সেটা হয়নি। এখন আমরা ভাবছি আসছে অক্টোবরে পূজা উপলক্ষে মুক্তি দেওয়ার। তবে সেটা নির্ভর করবে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করার উপরে।’ ‘জংলি’র গল্প আজাদ খানের।চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। ছবির গানগুলোর কথা সুর ও সংগীত করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। ছবিটিতে সিয়ামের বিপরীতে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। আরও অভিনয় করেছেন সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

স্বাভাবিক সময়ে ফিরতে চান সিয়াম আহমেদ

০৯:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪