০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

হরর গল্পে মোশাররফের ‘আধুনিক বাংলা হোটেল’

  • Sarakhon Report
  • ০২:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • 153

রেজাই রাব্বী

হরর বা ভূতের গল্প কাহিনী শুনলেই আমাদের মাথায় সবার আগে আসে বিদেশী ছবি।আমাদের ভাষায় ঢালিউড ছবিতে ভয়ংকর গল্পে নাকি ভয় নেই। দর্শক মনে ঢালিউড ছবির হরর গল্পের অভাব থাকলেও এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে গা ছমছম করা ভৌতিক গল্পের তিন পর্বের সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’।‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজের প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’, দ্বিতীয় পর্ব ‘খাসির পায়া’ ও তৃতীয় পর্ব ‘হাঁসের সালুন’।

গত দুই সপ্তাহে প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’ও দ্বিতীয় পর্ব ‘খাসির পায়া’ মুক্তি পেলেও আজ মুক্তির অপেক্ষায় তৃতীয় পর্ব ‘হাঁসের সালুন’। এতে মোশাররফ করিমের সঙ্গে দেখা যাবে নিদ্রা নেহাকে।চরকি বিজ্ঞপ্তিতে দেখা যায়, ‘আধুনিক বাংলা হোটেল’ বাংলা খাবারকে উপজীব্য করে লোকাল মিথলজি, ফ্যান্টাসি, সাইকোলজিক্যাল হররের সংমিশ্রণে একটি অ্যান্থোলজি সিরিজ, যার প্রতিটি গল্পে একটা করে লোকাল বাংলা খাবার পরিবেশিত হয়। প্রত্যেক পর্বে নতুন খাবার নতুন টেস্ট। প্রতিটি গল্প শেষ হবে এক অপার্থিব ফ্যান্টাসি কিংবা বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্বে।

সিরিজটি নির্মীত করা হয়েছে শরীফুল হাসানের ছোটগল্প অবলম্বনে। ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজটির লেখকের তিনটি গল্প থেকে তিনটি পর্ব বানানো হয়েছে। সিরিজটির প্রতিটি পর্ব প্রায় ৪০ মিনিটের। ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজটির পরিচালনা ও চিত্রনাট্য করেছেন তরুণ নির্মাতা কাজী আসাদ।

সিরিজটির মূখ্য ভূমিকায় দেখা যায় মোশারফ করিমকে। মূখ্য চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি । গল্পে কাস্ট লুক, এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি অসাধারণ। মোশারফ করিম গল্পে তাঁর ছোট ছোট সংলাপের মধ্য দিয়েই ভয় ছড়িয়ে দিতে পেরেছেন । পরিচালকের ভাষায় তিনটি গল্পে তিনভাবে দেখা যাবে মোশারফ করিমকে।
প্রসঙ্গত ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করেছেন মোশারফ করিম, গাজী রাকায়েত, রোবেনা রেজা জুঁই, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, নিদ্রা নেহাসহ আরো অনেকে।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

হরর গল্পে মোশাররফের ‘আধুনিক বাংলা হোটেল’

০২:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪