০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ফুলবাড়ীর ১০৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০টিতে

হাসনাতের ব্যানারে অগ্নিসংযোগ, দেবিদ্বার আসনে উত্তেজনা

কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনার বিবরণ

হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন

সোমবার রাত ২ জানুয়ারি দেবিদ্বার উপজেলার খাইয়ার এলাকায় হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ খাইয়ার-বুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজসংলগ্ন এলাকায় শাপলাকলি প্রতীকের একাধিক ব্যানার টাঙানো ছিল। রাতের আঁধারে দুর্বৃত্তরা সেখানে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। একই সময় উপজেলার আরও কয়েকটি স্থানে তাঁর ব্যানারে অগ্নিসংযোগ করা হয়।

ভিডিও ছড়িয়ে পড়ায় উত্তেজনা

ব্যানার পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

মানুষের কঙ্কাল নিয়ে টানাটানি করছিল কুকুর

প্রশাসনের অবস্থান

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, খাইয়ার এলাকায় নির্বাচনী ব্যানারে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এখনো কাউকে আটক করা না হলেও জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রার্থীপক্ষের প্রতিক্রিয়া

এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তিনি দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ

হাসনাতের ব্যানারে অগ্নিসংযোগ, দেবিদ্বার আসনে উত্তেজনা

০৩:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬