০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

হিউএনচাঙ (পর্ব-১২৫)

এই বিশাল নগরী এখন মহাস্থানগড় নামক এক প্রকাণ্ড মাটির ঢিবিতে পর্যবসিত।পুণ্ড্রবর্ধন থেকে আবার গঙ্গায় ফিরে এসে, হিউএনচাঙ ভাগীরথী-তীরে বর্তমান মুর্শিদাবাদ জেলায়, শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ (আধুনিক রাঙামাটি) এলেন।

এর সম্বন্ধে হিউএনচাঙ বলেছেন, ‘এ রাজ্যের পরিধি আন্দাজ দুই শ মাইল। রাজধানীর পরিধি আন্দাজ চার মাইল। এখানকার অধিবাসীরা খুব ধনী আর সংখ্যায় বহু। জমি নীচু আর উর্বরা। খুব ভালো ফুল হয় আর নানা মূল্যবান শস্য হয়। আবহাওয়া সুখদ।

লোকগুলির ব্যবহার সাধু ও প্রীতিজনক। এরা অত্যন্ত বিদ্যানুরাগী আর খুব যত্নসহকারে বিদ্যাচর্চা করে। (বৌদ্ধ) ধর্মে বিশ্বাসী ও অবিশ্বাসী দুইই আছে। গোটা দশেক সঙ্ঘারাম আর দুই হাজার ভিক্ষু আছেন। পঞ্চাশটি দেবমন্দির আছে। বিধর্মীরা সংখ্যায় অনেক।

রাজধানীর নিকটে ‘রক্তমৃত্তিকা’ নামক একটা প্রকাণ্ড অনেকতলা উঁচু সঙ্ঘারাম আছে। সেখানে রাজ্যের সমস্ত বিখ্যাত পণ্ডিত আর বিশিষ্ট ব্যক্তিরা একত্র হন আর আত্মোন্নতির চেষ্টা করেন।

কাছেই অশোক রাজা নির্মিত একটি স্তূপ আছে।’

(চলবে)

হিউএনচাঙ (পর্ব-১২৪)

হিউএনচাঙ (পর্ব-১২৪)

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

হিউএনচাঙ (পর্ব-১২৫)

০৯:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫