০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

হিন্দু মুদি দোকানদার মণি চক্রবর্তীকে ছুরিকাঘাতে হত্যা

নরসিংদীর পলাশ উপজেলায় সোমবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক হিন্দু মুদি দোকানদার নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মণি চক্রবর্তী। ঘটনাটি এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহতের পরিচয়

নিহত মণি চক্রবর্তী (৪০) চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। তিনি পাশের শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের মৃত মদন ঠাকুরের ছেলে। দীর্ঘদিন ধরে চরসিন্দুর বাজারে তিনি একটি মুদি দোকান পরিচালনা করতেন।

কথা-কাটাকাটি থেকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক নয়টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় বাড়ির কাছেই দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

স্থানীয়রা তাকে দ্রুত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশে নারী পুরুষ সমানতালে এগিয়ে

পরিবারের বক্তব্য

নিহতের ভাই রনি চক্রবর্তী জানান, তারা দুজন একসঙ্গে দোকান থেকে বের হয়েছিলেন। পথে তার ভাই হামলার শিকার হন। তার কোনো শত্রু ছিল না উল্লেখ করে তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশের অবস্থান ও তদন্ত

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মোটরসাইকেল, মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা অক্ষত ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

হিন্দু মুদি দোকানদার মণি চক্রবর্তীকে ছুরিকাঘাতে হত্যা

১১:২৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬