১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ফুলবাড়ীর ১০৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০টিতে

হেফাজতকাণ্ডে জিজ্ঞাসাবাদ: ‘ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি’ দাবি রুপা ও মোজাম্মেল বাবুর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের দায় অস্বীকার করে দাবি করেছেন, সংশ্লিষ্ট সংবাদ ও কার্যক্রম তারা ‘ওপর মহলের নির্দেশে’ পরিচালনা করেছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে সেফ হোমে পৃথকভাবে একদিন করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় দুই সাংবাদিকই নিজেদের প্রত্যক্ষ দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তারা জানান, যেসব সংবাদ প্রচার বা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে, সেগুলো তারা ঊর্ধ্বতন পর্যায়ের নির্দেশনা অনুযায়ী করেছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব প্রসিকিউটরের পদত্যাগ | কালবেলা

তদন্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের সময় ২০২৪ সালের ৫ আগস্টের আগে ও পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজও তাদের সামনে উপস্থাপন করেন। এ সময় মোজাম্মেল বাবু ওই ভিডিওগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি হতে পারে।

ট্রাইব্যুনালের নির্দেশ ও তদন্তের অগ্রগতি

এর আগে প্রসিকিউশনের আবেদনের পর গত ৭ জুন ট্রাইব্যুনাল-১ ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। একই আদেশে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়।

বর্তমানে এ মামলায় মোট নয়জন গ্রেফতার রয়েছেন। রুপা ও বাবু ছাড়াও গ্রেফতারদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, সাবেক উপ-মহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

শাপলা চত্বর হত্যাকাণ্ড ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা ছিল মোজাম্মেল-ফারজানার

হেফাজত সমাবেশের ঘটনায় নিহত ৫৮

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের চারটি স্থানে সহিংসতায় মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থা এ পর্যন্ত নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজনের মৃত্যুর তথ্য শনাক্ত করেছে।

জনপ্রিয় সংবাদ

‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ

হেফাজতকাণ্ডে জিজ্ঞাসাবাদ: ‘ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি’ দাবি রুপা ও মোজাম্মেল বাবুর

০২:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬