০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

৪৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মিয়ানমারে : ৫৬ বছরের মধ্যে সর্বোচ্চ

  • Sarakhon Report
  • ০৭:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • 182

সারাক্ষণ ডেস্ক

মিয়ানমারে এপ্রিলের সর্বোচ্চ তাপমাত্রা ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস (১১৮.৭৬ ফারেনহাইট) আগের সব রেকর্ড ছাড়িয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি হিটওয়েভে আগের সব রেকর্ড অতিক্রম  করেছে।

রবিবার মধ্য মিয়ানমারের ম্যাগওয়ে অঞ্চলের চৌক শহরে তাপমাত্রা ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। দেশটির আবহাওয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ৫৬ বছর আগে রেকর্ড শুরু হওয়ার পর এপ্রিল মাসে মিয়ানমারের যে কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেছে।

গত বছর বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল এবং জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছিল যে এশিয়া বিশেষভাবে দ্রুত গতিতে উষ্ণ হচ্ছে। এই অঞ্চলে তাপপ্রবাহের প্রভাব আরও মারাত্মক হয়ে উঠছে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ দীর্ঘ, আরও ঘন এবং আরও তীব্র হচ্ছে।

মিয়ানমারের শুষ্ক কেন্দ্রীয় সমভূমিতে অবস্থিত চৌকের এক বাসিন্দা বলেন, “এখানে এতো গরম যে আমরা সবাই বাড়িতেই ছিলাম। নাম প্রকাশে অনিচ্ছুক তিনি এএফপিকে বলেন, ‘এ গরম থাকলে আমরা কোন কাজই করতে পারব না।

দেশটির আবহাওয়া পর্যবেক্ষকের মতে, মিয়ানমারের শুষ্ক হার্টল্যান্ডের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা এপ্রিলের গড় থেকে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

একই দিনে বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং দ্বিতীয় শহর মান্দালয়ে ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

৪৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মিয়ানমারে : ৫৬ বছরের মধ্যে সর্বোচ্চ

০৭:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪