০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার

ব্ল্যাকমেইল ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

ব্যবসায়ীকে মামলায় জড়ানোর ভয় দেখিয়ে টাকা আদায়

পুলিশ জানায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রায় আড়াই কোটি টাকা আদায় করে। তদন্তে উঠে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জান্নাত সুরভী ওই চক্রের নেতৃত্বে ছিলেন বলে অভিযোগ রয়েছে।

৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ, আলোচিত 'জুলাইযোদ্ধা' সুরভী গ্রেপ্তার

৫০ কোটি টাকা আদায়ের তথ্য তদন্তে

পুলিশের তদন্তে জানা গেছে, এই প্রতারণা চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে মোট প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে। বিষয়টি তদন্তে প্রাথমিকভাবে সত্যতা মিলেছে বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

হত্যা মামলায় ফাঁসানোর হুমকি ও ‘মীমাংসার’ প্রলোভন

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের জুলাই ও আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করা হয়। আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখানোর পাশাপাশি ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে বড় অঙ্কের অর্থ দাবি করে চক্রটি।

আলোচিত সেই জুলাইযোদ্ধা তাহরিমা টঙ্গী থেকে গ্রেপ্তার

পরিচয় ও বিতর্কিত কর্মকাণ্ড

তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে লাইভ সম্প্রচারের কারণে তিনি আগেই আলোচনায় ছিলেন।

ভাইরাল পরিচিতি কাজে লাগিয়ে অর্থ আদায়ের অভিযোগ

অভিযোগ রয়েছে, নিজের ভাইরাল পরিচিতিকে কাজে লাগিয়ে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন। পরে সেই সম্পর্ক ব্যবহার করে ভয় দেখিয়ে অর্থ আদায় করাই ছিল চক্রটির মূল কৌশল।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার

০২:৫৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫