০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬
ক্ষমতার বিকেন্দ্রীকরণ যথেষ্ট নয়, ভবিষ্যৎ গড়বে অর্থনৈতিক শৃঙ্খলা ও প্রযুক্তিগত প্রস্তুতি ইনুর ১০ বছরের কারাদণ্ড, রায়কে ‘প্রহসনের বিচার’ বললেন জাসদ সভাপতি বাংলাদেশে আরও ২ সন্দেহজনক হামে মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭১৮ উইম্বলডনে কঠিন লড়াই পেরিয়ে জয়ে শুরু শিয়নতেকের, সেরেনার প্রত্যাবর্তনে দর্শকদের উচ্ছ্বাস কৃত্রিম বুদ্ধিমত্তার চালক নিয়ে স্বয়ংচালিত গাড়ির দৌড়ে নতুন চমক, বড় প্রতিষ্ঠানগুলোকে চ্যালেঞ্জ দিচ্ছে নতুন উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তায় পুলিশিং বদলাতে বড় বাজি, নতুন যুগের স্বপ্ন দেখছে টেজার নির্মাতা ডিজনির নতুন প্রধানের লক্ষ্য দ্রুত সিদ্ধান্ত, ডিজিটাল রূপান্তরে জোর নিসানের ঘুরে দাঁড়ানোর লড়াই, হাইব্রিড ও নতুন মডেলেই বাজি কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নতুন লড়াই: মহাকাশ নয়, পৃথিবীতেই বড় বাজি সফটব্যাংকের ইইউর নজরে ক্লাউড বাজার, অ্যামাজন ও মাইক্রোসফটের ওপর বাড়তে পারে কঠোর নিয়ন্ত্রণ

পাস করে তাদের অর্থাৎ হিন্দুদেরকে দেখবার অনুরোধ—রুমিন ফারহানাকে মালা ও অর্থ উপহার দিলেন বিমলা সরকার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ তুলে দিয়ে নির্বাচনে জয়ী হলে তাদের অর্থাৎ হিন্দুদেরকে দেখবার অনুরোধ জানিয়েছেন এক বৃদ্ধা নারী। একই সঙ্গে তিনি রুমিন ফারহানার নিরাপত্তা ও সাফল্য কামনা করে আবেগভরা আশীর্বাদ করেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল উপজেলার ধাউরিয়া গ্রামে স্থানীয়দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায়। সভাস্থলে উপস্থিত বিমলা সরকার নামে ওই বৃদ্ধা রুমিন ফারহানার কাছে গিয়ে প্রথমে গাঁদা ফুলের মালা পরিয়ে দেন। এরপর তিনি তার হাতে এক হাজার টাকার একটি নোট তুলে দেন।

BD Today | কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা

সে সময় বিমলা সরকার বলেন, তিনি চান রুমিন ফারহানা নির্বাচনে পাস করুন। নির্বাচনী খরচে সহায়তার জন্য এই টাকা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, পাস করে যেন তিনি তাদের অর্থাৎ হিন্দুদেরকে দেখেন এবং তাদের কথা মনে রাখেন।

রুমিন ফারহানা বৃদ্ধার কাছ থেকে অর্থ গ্রহণ করেন এবং সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে ফুলের মালাটি আবার বিমলা সরকারের গলাতেই পরিয়ে দেন। এতে সভাস্থলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রুমিন ফারহানা :: এটিএন নিউজ

উল্লেখ্য, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় তাকে বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিব মনোনয়ন পেয়েছেন।

ক্ষমতার বিকেন্দ্রীকরণ যথেষ্ট নয়, ভবিষ্যৎ গড়বে অর্থনৈতিক শৃঙ্খলা ও প্রযুক্তিগত প্রস্তুতি

পাস করে তাদের অর্থাৎ হিন্দুদেরকে দেখবার অনুরোধ—রুমিন ফারহানাকে মালা ও অর্থ উপহার দিলেন বিমলা সরকার

০৩:৫২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬