০১:০৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা যুদ্ধ থামছে না কেন? অপরাধ যখন ধর্মের পরিচয় পায় ঝলমলে শিল্পে আত্মভালোবাসার বার্তা দিচ্ছেন সারা শাকিল শতায়ু বাবা-মায়ের সন্তানদের আয়ু ও সুস্বাস্থ্যের সম্ভাবনা বেশি শিক্ষিত, দক্ষ ও উচ্চাকাঙ্ক্ষী তরুণদেরই ফাঁদে ফেলছে মানবপাচারকারীরা পাকিস্তান-রাশিয়া সম্পর্ক: অবহেলিত হলেও কেন বাড়ছে কৌশলগত গুরুত্ব বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ-তিনগুণ, সুযোগ নিয়ে থাকছে প্রশ্ন গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য, জাতিসংঘ অধিবেশনের আগে হচ্ছে না

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নাহিদের প্রার্থিতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট

ঢাকা-১১ আসনে নির্বাচন করার যোগ্যতা নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন দায়ের হয়েছে। দ্বৈত নাগরিকত্ব গ্রহণের অভিযোগ তুলে এই আবেদন করেন ওই আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। আবেদনে নাহিদের প্রার্থিতা স্থগিতের নির্দেশনা ও চাওয়া হয়েছে।

কারা আছেন রিটে পক্ষভুক্ত

দাখিল করা রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করবেন আইনজীবী মজনু মোল্লা। তিনি জানান, মঙ্গলবার রিটটি হাইকোর্টের বেঞ্চে উপস্থাপন করা হবে।

দ্বৈত নাগরিকত্ব নেওয়ার অভিযোগ

রিট আবেদনে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণের কিছুদিন পরই নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ডোমিনিকার নাগরিকত্ব নেন, যা সংবিধানের ৬৬ অনুচ্ছেদের উপধারার পরিপন্থী বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনী হলফনামায় এই তথ্য গোপন করার অভিযোগ ও তোলা হয়েছে।

ঢাকা-১১ আসনের ভোটার ও প্রতিদ্বন্দ্বিতা

ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত গুলশান এলাকার একাধিক ওয়ার্ডসহ সবুজবাগের একটি ওয়ার্ডে মোট চার লাখ উনচল্লিশ হাজারের বেশি ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ বাইশ হাজারের বেশি, নারী ভোটার দুই লাখ ষোল হাজারের বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। এই আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম ও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জনপ্রিয় সংবাদ

চাঁদেও এবার চালু হচ্ছে ‘আকাশপথ নিয়ন্ত্রণ’ ব্যবস্থা

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নাহিদের প্রার্থিতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট

০৮:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬