০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি

৮ এপ্রিল দিল্লিতে বৈঠকে বসছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী, নতুন সম্পর্কের সূচনা

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৮ এপ্রিল নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। ইউএনবির হাতে আসা তথ্য অনুযায়ী, দুই পক্ষই এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর থেকে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক শীতলতা ছিল, এই বৈঠক সেটি কাটিয়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

কী বিষয়ে আলোচনা হতে পারে

কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকে জ্বালানি সহায়তা, পানি বণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা সহজীকরণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়গুলো প্রাধান্য পাবে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের আলোচনাও এখন অপেক্ষায় রয়েছে। ভারত ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছে।

বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সহযোগিতাও আলোচনায়

এর আগে বুধবার বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে যৌথ প্রশিক্ষণসহ প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরের পর তিনি মরিশাসে নবম ভারত মহাসাগর সম্মেলনেও অংশ নেবেন।

জনপ্রিয় সংবাদ

নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন

৮ এপ্রিল দিল্লিতে বৈঠকে বসছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী, নতুন সম্পর্কের সূচনা

০৭:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬