০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
তেহরানে ইসরায়েলের নতুন হামলা, ইসলামাবাদে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কূটনৈতিক বৈঠক শুরু দক্ষিণ লেবাননে অভিযানে ইসরায়েলি সেনা নিহত, আরও তিনজন আহত ইরানের হামলায় বাহরাইন ও আবুধাবির অ্যালুমিনিয়াম কারখানায় ক্ষয়ক্ষতি, আহত কর্মীরা তেহরানে ভয়াবহ বিমান হামলা: বিশ্ববিদ্যালয় ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি বিয়েবাড়ির গান থেকে মসজিদে হামলা, চাঁপাইনবাবগঞ্জে আতঙ্কে কনের পরিবার রংপুরে তেলের ডিপোতে বিজিবি, জ্বালানির তীব্র সংকটে স্থবির নগরজীবন রাজশাহীতে হাম ছড়িয়ে শিশুমৃত্যুর শঙ্কা, আইসিইউ সংকটে ভেঙে পড়ছে চিকিৎসা ব্যবস্থা ইরানে এক দিনে সর্বোচ্চ হামলার রেকর্ড, হতাহত বেড়েই চলেছে জলমহাল দখল করে পুকুর খনন, সিলেটে বাড়ছে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা মেমোরি চিপের দাম বাড়ায় প্লেস্টেশন ৫–এর দাম বাড়াচ্ছে সনি

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে যথাসময়ে ঘুমান ও চিন্তা মুক্ত থাকুন

  • Sarakhon Report
  • ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • 103

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) দিবস ২০২৪ উপলক্ষে আজ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সেমিনারে অতিরিক্ত লবণ গ্রহণ করা,অনিয়ন্ত্রিত মাত্রায় মদ্যপান, অস্বাভাবিক ওজন বৃদ্ধি ,ধুমপান,পর্যাপ্ত পরিমানে শাকসবজি এবং ফলমূল না খাওয়া, অতিরিক্ত চা-কফি পানিয় খাওয়া এসব বিষয় নিয়ে আলোচনা করেন বিষেশজ্ঞরা।বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভপাতিত্ব করেন অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহম্মেদ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক বলেন, শুধু রাজধানী কেন্দ্রিক নয়, উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে উপজেলা থেকে শুরু করে সমগ্র দেশে। মানুষের খাদ্যাভাসেও পরিবর্তন আনতে হবে। যতটা পারা যায় টেনশন মুক্তি থাকতে হবে। ব্যায়াম করতে হবে। যথাসময়ে ঘুমাতে হবে। অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। অনেক রোগী বলেন, তার ডায়াবেটিস ছিল, উচ্চ রক্তচাপ ছিল তা ঠিক হয়ে গেছে, এখন ওষুধ খাচ্ছি না, আসলে একথা ঠিক নয়, কারণ তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিন্তু শরীরে রয়ে গেছে। আসলে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে জীবনে দীর্ঘজীবী হওয়া যায়। বর্তমানে অসংক্রামক রোগ যেমন উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ডায়াবেটিসে মানুষ বেশি মারা যাচ্ছে। এটা প্রতিরোধে চিকিৎসক সমাজকে এগিয়ে আসতে হবে।

বিশ্বিবিদ্যালয়ের হল প্রভোস্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান এর সভপতিত্বে বক্তব্য রাখেন ক্লিনিক্যাল কার্ডিওলজির প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মোঃ হারিসুল হক।

সেমিনারে বিশেষজ্ঞরা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করেন।বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক হতে হবে। বিশেষজ্ঞরা দৈনিক ৬-৮ ঘন্টা ঘুম ও প্রতিদিন ৩০ মিনিট করে হাটা এবং যাদের রক্তচাপ আছে তাদের নিয়মিত ঔষুধ সেবন করার করার পরামর্শ দেন। বিশেষজ্ঞরা বলেন, নিজেকে সুস্থ রাখতে হলে শরীর চর্চা করতে হবে এর কোন বিকল্প নেই।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. জাহানারা আরজু। অনুষ্ঠানে হৃদওেরাগ বিশেষজ্ঞগণ, শিক্ষার্থীবৃন্দ ও অনেক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

তেহরানে ইসরায়েলের নতুন হামলা, ইসলামাবাদে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কূটনৈতিক বৈঠক শুরু

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে যথাসময়ে ঘুমান ও চিন্তা মুক্ত থাকুন

০৪:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪