১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

ইউটিউবকে টেক্কা দিতে যা আনছে এক্স

  • Sarakhon Report
  • ০৫:২৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • 218

শিবলী আহম্মেদ সুজন

এবার স্মার্ট টেলিভিশনের জন্য অ্যাপ আনছে ইলন মাস্কের মালিকানাধীন এক্স ।

ফরচুনের এক প্রতিবেদনে জানা গেছে প্রাথমিকভাবে অ্যামাজন ও স্যামসাংয়ের স্মার্ট টেলিভিশনে এ অ্যাপ ব্যবহার করা যাবে।

ফরচুনের সেই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই এক্সের স্মার্ট টেলিভিশন অ্যাপ উন্মুক্ত হতে পারে।

বলা হচ্ছে, ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ও নিজেদের ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে নতুন পরিচয় তৈরির জন্য এ পদক্ষেপ নিয়েছে এক্স।

ইলন মাস্ক টুইটার কিনে এক্স নামকরণের পরপরই জানিয়েছিলেন, এক্সকে আরও বেশি আকর্ষণীয় করতে কাজ করবেন ।আপলোড করা ভিডিওর আকার বাড়ানোর ঘোষণা দেয় এক্স।এরই ধারাবাহিকতায় দুই ঘণ্টার ভিডিও প্রকাশের সুযোগ চালু করে এক্স।

এ বছরের জানুয়ারিতে নিয়েলসন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে শীর্ষ ভিডিও স্ট্রিমিং সাইট হলো ইউটিউব।দ্য ইনফরমেশন এর তথ্য অনুসারে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধেক ব্যবহারকারী টেলিভিশনে ইউটিউব দেখেছেন।

বিশ্লেষকদের মতে, টেলিভিশনের পর্দায় ভিডিও দেখার এ প্রবণতার কারণে স্মার্ট টেলিভিশনের জন্য অ্যাপ আনার পরিকল্পনা নিতে পারেন ইলন মাস্ক।তবে ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা খুব সহজ হবে না।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

ইউটিউবকে টেক্কা দিতে যা আনছে এক্স

০৫:২৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪