০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

পুরুষদের ফ্যাশনে নতুন ঝড়, ব্রোচ এখন শুধু কোটের কলারে নয়

এক সময় ব্রোচ ছিল শুধু পোশাক আটকানোর একটি ব্যবহারিক উপকরণ। ধাতু, হাড় কিংবা পাথরের তৈরি ছোট এই অলঙ্কার ধীরে ধীরে ফ্যাশনের অংশ হয়ে ওঠে। দীর্ঘদিন এটি নারীদের গয়না হিসেবেই পরিচিত ছিল। কিন্তু এখন সেই ধারণা বদলে গেছে। বিশ্বের ফ্যাশন অঙ্গনে পুরুষদের স্টাইলেও ব্রোচ তৈরি করছে নতুন আলোড়ন।

বিশেষ করে সংগীতশিল্পী, অভিনেতা ও ফ্যাশনপ্রেমী তরুণদের মধ্যে ব্রোচের ব্যবহার দ্রুত বেড়েছে। শুধু কোটের কলারে নয়, শার্টের নিচের অংশ, ব্যাগ, গলার কাপড় কিংবা কলারের পেছনেও এখন দেখা যাচ্ছে এই অলঙ্কারের ব্যবহার। ফলে ব্রোচ এখন ব্যক্তিগত স্টাইল প্রকাশের নতুন মাধ্যম হয়ে উঠেছে।

স্টাইলের নতুন ভাষা

ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, পুরুষদের অলঙ্কার ব্যবহারে আগের তুলনায় অনেক বেশি সাহসী ও পরীক্ষামূলক মনোভাব তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার সংগীতজগত এই পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে। জনপ্রিয় কে-পপ তারকাদের হাত ধরে ব্রোচ আবার নতুনভাবে জনপ্রিয়তা পায়। মঞ্চে আলাদা উপস্থিতি তৈরি করতে তারা একসঙ্গে একাধিক ব্রোচ, চেইন ও অলঙ্কার ব্যবহার করছেন।

A person with a pink sport coat, black bow-tie, daisy brooch, black-rim glasses and short dark hair with multicolor nail polish is holding a black handbag.

ফ্যাশন দুনিয়ায় এখন রঙিন পাথর ও নকশার ব্রোচ বেশি জনপ্রিয়। নীল, সবুজ কিংবা গোলাপি রঙের পাথর বসানো ডিজাইনগুলোকে আধুনিক ও প্রাণবন্ত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ অনুষ্ঠানে সাদা বা কালো পোশাকের সঙ্গে এমন ব্রোচ ব্যবহার করে আলাদা নজর কাড়ছেন তারকারা।

তারকাদের হাত ধরে জনপ্রিয়তা

সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে অনেক পুরুষ তারকাকে ব্রোচ পরে দেখা গেছে। কেউ পুরোনো গয়নাকে নতুনভাবে ব্যবহার করছেন, আবার কেউ কানের দুলকে ব্রোচে রূপান্তর করে ভিন্নধর্মী স্টাইল তৈরি করছেন। এতে প্রচলিত ফ্যাশনের গণ্ডি ভেঙে নতুন ধারা তৈরি হচ্ছে।

ফ্যাশন বিশ্লেষকদের মতে, ব্রোচ এখন শুধু সৌন্দর্যের জন্য নয়, ব্যক্তিগত বার্তা প্রকাশের মাধ্যমও হয়ে উঠেছে। পরিবেশ সচেতনতা কিংবা সামাজিক অবস্থানের প্রতীক হিসেবেও অনেক তারকা ব্রোচ ব্যবহার করছেন।

A man and a woman in formal — black and white and black and gold — evening attire with a Bulgari sign behind them.

ফ্যাশনে বদলে যাচ্ছে ধারণা

বিশেষজ্ঞরা বলছেন, সমাজে লিঙ্গভিত্তিক কড়াকড়ি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পোশাক ও অলঙ্কারের ক্ষেত্রেও পরিবর্তন আসছে। পুরুষ ও নারীর ফ্যাশনের সীমারেখা আগের মতো কঠোর নেই। ফলে পুরুষদের মধ্যেও অলঙ্কার ব্যবহারের স্বাধীনতা বেড়েছে।

তাদের মতে, এই প্রবণতা সাময়িক নয়। বরং আগামী বছরগুলোতে আরও বিস্তৃত হবে। কারণ মানুষ এখন নিজের পরিচয় ও ব্যক্তিত্বকে স্টাইলের মাধ্যমে তুলে ধরতে আগ্রহী। আর ছোট্ট একটি ব্রোচ সেই প্রকাশকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারে।

A man with short black hair is wearing earrings as well as a brooch on his black suit.

A man in a tuxedo with dark hair and a mustache.

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

পুরুষদের ফ্যাশনে নতুন ঝড়, ব্রোচ এখন শুধু কোটের কলারে নয়

০২:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬