০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়ের পরও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অস্বীকার: এরপর কী, কী বলছে নিয়ম পটুয়াখালীর রাঙ্গাবালীতে চুরির অভিযোগে গাছে বেঁধে নির্যাতন, দুই শিশুকে ঘিরে তোলপাড় গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের আন্দোলন স্থগিত, ঈদের আগেই দাবি বাস্তবায়নের আশ্বাস এপ্রিলে মব ভায়োলেন্সে ২২ নিহত, রাজনৈতিক সংঘাতে আরও ৬: এইচআরএসএস প্রতিবেদন ৩৯ কর্মকর্তার বড় রদবদল, এক দিনে বদলি ৯ ডিআইজি এক ভোটেই হার-জিত: তামিলনাড়ু ভোটে সাবেক মন্ত্রীর পরাজয়, ‘সারকার’-এর বার্তা ফের প্রমাণিত বাংলা-আসাম ফলাফল ঘিরে গণতন্ত্রে হুমকি, ঐক্যের ডাক রাহুল গান্ধীর সংসার যখন চালায় ভাগ্য, তখন অর্থনীতি কোথায় দাঁড়িয়ে? গ্রামেও ভ্যাট বসাতে চায় সরকার, টোকেন কর নিয়ে নতুন পরিকল্পনা ইন্দোনেশিয়ায় ম্যালেরিয়ার রেকর্ড সংক্রমণ, জলবায়ু ও মানুষের চলাচলে বাড়ছে ঝুঁকি

চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে :পরীমণি

  • Sarakhon Report
  • ০৫:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • 130

সারাক্ষণ প্রতিবেদক

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি। শুধু চলচ্চিত্র দিয়েই নয় বরং পরীমণি খবরের শিরোনামে আসেন নানা ইস্যুতে। সম্প্রতি কন্যাসন্তান দত্তক নিয়ে শিরোনামে এসেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়িকা।

এমনকি সামাজিকমাধ্যমেও বেশ সরব চিত্রনায়িকা পরীমণি।ব্যক্তি জীবনের সুন্দর মুহুর্ত, বক্তব্য ও নানা বিষয় এখানে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।সমালোচক ও শত্রুতা প্রসঙ্গে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন পরী।

স্ট্যাটাসে পরী লিখেছেন, শুনলে হয়তো অনেকে অবাক হবে, চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিংবা হয়তো পুরো শত্রু না, কিন্তু বন্ধুও না এমন লোক, যাদের নেগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে, বিশ্রি সমালোচনা, কিংবা জাজমেন্ট- এসব শুনে আমার মন খারাপ ,মেজাজ খারাপ হয়েছে কি হয় নাই; কিন্তু আমার ডেডিকেশন আর আত্মসচেতনতা ধাই ধাই করে বেড়েছে- এই এদের জন্য। এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করে ফেলছে।আহা, যদি জানত!

ঢাকাই সিনেমার এই নায়িকা আরও লেখেন, এ রকম বহু হয়েছে। যখন কেউ জাজ করেছে, আমি সেটা একেবারে ফেলে দিইনি। বিবেচনা করেছি। নিজেকে নতুন করে বাঁজিয়ে দেখেছি। ফলাফল- নিজেকে নতুন করে আবিষ্কার করেছি, আরও আত্মবিশ্বাসী হয়েছি এবং আরেকটু ভালো কিছু ঝুলিতে যুক্ত হয়েছে। তাই যারা সমালোচনা করেছে, খোঁচা দিয়েছে, তারা আমাকে ভাঙতে গিয়ে আরও ইস্পাত কঠিন করে দিয়েছে। এরা জানেই না, কত উপকার করেছে!

তিনি পরামর্শ দেন, যারা নেতিবাচক বা তির্যক মন্তব্য করেন, তাদের স্বাগত জানানোর। তিনি মনে করেন, সমালোচকেরাই এগিয়ে যেতে সাহায্য করবে। সম্প্রতি পরীমণি পশ্চিমবঙ্গের ‘ফেলুবক্সী’ সিনেমায় কাজ করছেন। কাজ করছেন দেশের ‘রঙিলা কিতাব’ ওয়েব ফিল্মেও।

জনপ্রিয় সংবাদ

মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়ের পরও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অস্বীকার: এরপর কী, কী বলছে নিয়ম

চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে :পরীমণি

০৫:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪