০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
শি: বাংলাদেশের সঙ্গে উচ্চমানের বিআরআই সহযোগিতায় প্রস্তুত চীন গুদগুদিতে হাসে মানুষ ও বনমানুষ, মিলল হাসির বিবর্তনের ছন্দময় সূত্র ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড জনজীবন, বাড়ছে মৃতের সংখ্যা বাগেরহাটে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: দুই মাসে হাসপাতালে ২০০-এর বেশি রোগী, রেড জোন ঘোষণা শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারাল তুরস্ক, তবু গ্রুপ চ্যাম্পিয়ন মার্কিনিরাই ওয়ার্শ যুগের সূচনা: এশিয়ার মুদ্রাগুলোর সামনে নতুন বাস্তবতার কঠিন পরীক্ষা ইরানের হামলায় হরমুজ প্রণালিতে উত্তেজনা, তেলের দামে ঊর্ধ্বগতি নতুন এশিয়ার ভ্রমণ মানচিত্র: বালির গল্পে দেখা যাচ্ছে আঞ্চলিক অর্থনীতির নতুন শক্তি বার্নিং ম্যান উৎসবের ইতিহাস নিয়ে আসছে এইচবিও ডকুসিরিজ সিনেমা হলকে নতুনভাবে সাজাচ্ছে সাংহাই

মন দুয়ারী’তে দিলারা জামান

  • Sarakhon Report
  • ০৫:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • 154

সারাক্ষণ প্রতিবেদক
আগামী ঈদে প্রচারের জন্য এরইমধ্যে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ফিকসন ‘মন দুয়ারী’। এই ফিকসনেই অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত গুনী অভিনেত্রী দিলারা জামান ও নন্দিত জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

ফিকসনটিতে দিলারা জামান অপূর্ব’র দাদীর চরিত্রে অভিনয় করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিলারা জামান। আজ সকালে দিলারা জামানের সঙ্গে মুটোফোনে কথা হলে দিলারা জামান বলেন, ‘এখন আমার বয়স ৮২। এই বয়সেও যে কাজ করছি সেটাইতো আসলে অনেক। মন দুয়ারী-ফিকসনটিতে কাজ করতে আমার অনেক কষ্ট হয়েছে।

তবে নির্মাতাদের বলবো আমার বয়সটার দিকে খেয়াল রেখে আমাকে দিয়ে কাজ করানো উচিত। কারণ অন্যদের মতো আমি রাত জেগে কাজ করতে পারিনা, অনেক কষ্ট হয়। এই কষ্টটা এই বয়সে সহ্য করা বা মেনে নেয়া অনেক কঠিন। যাইহোক নাটকে অপূর্ব আমার নাতির চরিত্রে যথারীতি খুব ভালো অভিনয় করেছে। সত্যি বলতে কী অপূর্ব এখন একজন পরিণত অভিনেতা। এক কথায় চমৎকার অভিনয় করে।

ফিকসনের গল্পটা এমন যে বিদেশ থেকে অপূর্ব দেশে আসে ওয়ারিস বুঝে নিতে। একটা সময় অপূর্ব বিদেশে ফেরতে যেতে চায়। কিন্তু শেষ পর্যন্ত পারেনা। কী কারণে অপূর্ব শেষমেষ যেতে পারেনা তা দেখতে হলেই ফিকসনটি উপভোগ করতে হবে। এটা সত্যি সৌখিন অনেক যত্ন নিয়ে কাজটি নির্মাণ করেছে। অপূর্ব’সহ আরো যারা এতে অভিনয় করেছে প্রত্যেকেই খুউব চমৎকার অভিনয় করেছে। আমি ভীষণ আশাবাদী ফিকসনটি নিয়ে।

দিলারা জামান জানান, এরইমধ্যে তিনি প্রাণ’র একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। জাকারিয়া সৌখিনের পরিচালনায় সর্বশেষ অপূর্ব অভিনীত আলোচিত নাটক হলো ‘পথে হলো দেরী’। এতে তার বিপরীতে ছিলেন তটিনী।

এদিকে আগামী ১৩ জুন হৈচৈ ওটিটি প্লাটফরমে প্রকাশ পেতে যাচ্ছে অপূর্ব অভিনীত শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। এরইমধ্যে এই ওয়েব সিরিজটি নিয়ে দর্শকের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি হযেছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অপূর্ব অভিনীত এই ওয়েব সিরিজের জন্য।

জনপ্রিয় সংবাদ

শি: বাংলাদেশের সঙ্গে উচ্চমানের বিআরআই সহযোগিতায় প্রস্তুত চীন

মন দুয়ারী’তে দিলারা জামান

০৫:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪