০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
চীনের নতুন এআই মডেল ঘিরে নতুন হিসাব, যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যে চ্যালেঞ্জ চীনের নতুন এআই মডেলে বাড়ছে চাপ, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত আধিপত্য কি চ্যালেঞ্জের মুখে? দিল্লি ছেড়ে আহমেদাবাদে বুদ্ধিজীবীদের নতুন ঠিকানা, কেন বদলাচ্ছে ভারতের চিন্তার মানচিত্র? বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্বে সন্তান, এশিয়াজুড়ে বাড়ছে আইনি বাধ্যবাধকতা জ্বালানি সংকট ও ব্যয় বৃদ্ধির চাপে পোশাক শিল্প, বাড়ছে চাকরি হারানোর শঙ্কা পণের দাবিতে নির্যাতনের অভিযোগ, দিল্লিতে তরুণীর রহস্যজনক মৃত্যু রাম মন্দির অনুদান কেলেঙ্কারি বিতর্কে নতুন মোড়, গ্রেপ্তার ৮ বিশ্বকাপের নকআউট পর্বে স্পেন ,হতাশায় বিদায় নিল উরুগুয়ে মেসিকে বিশ্রাম, জর্ডানের বিপক্ষে বেঞ্চে শুরু করবেন আর্জেন্টিনা অধিনায়ক ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত ৯২০ ছাড়াল, নিখোঁজ ৫১ হাজারের বেশি

ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা

বর্ষার মধ্যেই তাপপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া অফিস

প্রথম আলো,

বর্ষার ঋতুর পুরোটা সময় ধরে যে বৃষ্টি হবে, এমনটা কখনোই হয় না। এ সময় গরমও বাড়ে প্রতিবছরই। কিন্তু এবার বৃষ্টি অনেকটাই কম। প্রায় তিন দিন ধরে গরম বেড়েছে। আর গতকাল দেশের চার জেলায় বয়ে গেছে তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, আজও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বৃষ্টিও কম হতে পারে অপেক্ষাকৃত কম। তবে আগামীকাল রোববার বৃষ্টি বাড়তে পারে।

বর্ষার মধ্যেই তাপপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া অফিস | প্রথম  আলো

গতকাল দেশের চার জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। জেলাগুলো হলো রাজশাহী, পাবনা, যশোর ও খুলনা। এর মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতেও তাপমাত্রা অনেক বেশি ছিল, ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৩৬ ডিগ্রি হলেই তা তাপপ্রবাহ বলে ধরা হয়।

আজ শনিবারও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান। তিনি আজ প্রথম আলোকে বলেন, আজও দেশে বৃষ্টি কম হতে পারে। আর তাতে এখন যে গরম পড়েছে, তা অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে। তখন তাপমাত্রা কমে যেতে পারে।

ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা

জাগো নিউজ২৪,

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে এই দাম বাড়ানো হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা

শনিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত ২৪ জুন ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৫ হাজার ৪৮২ টাকা। তারপর ২৫ জুন কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। ফলে দুদিনে ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৭ হাজার ৬৯৮ টাকা। দুই দফা কমার পর এখন দাম বাড়ানো হলো।

দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, শাহবাগে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

মানবজমিন,

রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের এক ফ্ল্যাট থেকে ফারা ফোরদৌস (২৭) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার মো. আব্দুর রশিদের কন্যা। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে উচ্চতর ডিগ্রির জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

যাত্রাবাড়ীর সড়ক থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করলো প...

পুলিশ সূত্রে জানা যায়, তিন ধরে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বারবার ফোন করেও সাড়া না পেয়ে স্বজনরা শুক্রবার বিকেলে ঢাকায় এসে তার কক্ষে যান এবং সেখানে মরদেহ দেখে পুলিশে খবর দেন। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক বলেন, খবর পেয়ে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের এক কক্ষ থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত , আহত

বাংলাদেশ প্রতিদিন,

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি পণ্যবাহী যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর তিনটি গাড়ির চালকই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

শনিবার (২৭ জুন) রাত দেড়টার দিকে উপজেলার বাতিসা নতুন রাস্তা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, একটি কাভার্ডভ্যান মহাসড়কে চলন্ত অবস্থায় কোনো ধরনের সংকেত ব্যবহার না করে রাস্তার বাম পাশে থামার চেষ্টা করে। এ সময় পেছন থেকে আসা একটি মালবোঝাই ট্রাক কাভার্ডভ্যানটির পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষে ট্রাকের হেলপার সিয়াম (২৫) গুরুতর আহত হন।

এছাড়া ট্রাকে থাকা আরও দুইজন আহত হন। এতে ট্রাকটির সামনের অংশ এবং কাভার্ডভ্যানটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এর কিছুক্ষণ পর একই দিকে আসা আরেকটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটির পেছনে ধাক্কা দিলে ট্রাকটির পেছনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় মহাসড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ট্রাকের হেলপার সিয়ামকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

চীনের নতুন এআই মডেল ঘিরে নতুন হিসাব, যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যে চ্যালেঞ্জ

ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা

১১:৪৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬