০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ২ লাখ ৭০ হাজার টন গম কিনছে সরকার, ব্যয় ১,০৫২ কোটি টাকা আপন আপন দেশ, এক হৃদয়ের টান: জাপানের ‘লিটল ব্রাজিল’-এ বিশ্বকাপ ঘিরে আবেগের লড়াই আমেরিকার স্বাধীনতার ইতিহাসের স্বাদ, আজও জীবন্ত ১৭৭৬ সালের ঐতিহ্যবাহী পানশালাগুলো চীনের কম খরচের কৃত্রিম বুদ্ধিমত্তায় কাঁপছে যুক্তরাষ্ট্র, জনপ্রিয়তায় দ্রুত বাড়ছে নতুন প্রতিদ্বন্দ্বী প্রতীকী মূল্যে জলিল টেক্সটাইলের ৫৪.৯৯ একর জমি পাচ্ছে সেনাবাহিনী, মন্ত্রিসভা কমিটির অনুমোদন পূর্বাচল যুক্ত হচ্ছে ঢাকার সঙ্গে, ডিএমপির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু সরকারি আবাসনে জায়গা দখল ও বিদ্যুৎ চুরির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আপডেটের সুযোগ ২০২৬ সালের শেষ পর্যন্ত: মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নিয়মিত করার সময় বাড়াল সৌদি আরব চীনের প্রকৃত শক্তি কি অর্থনীতি, নাকি তার পরিচয়? আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে পাল্টাপাল্টি হামলা, নতুন করে উত্তেজনা

পুলিশের নতুন ইউনিফর্ম চালু, গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে ফিরলেন সদস্যরা

বাংলাদেশ পুলিশের সদস্যরা বুধবার (১ জুলাই) থেকে নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন শুরু করেছেন। নতুন পোশাকে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্ট রাখা হয়েছে। পুলিশের পোশাকে সাম্প্রতিক সময়ে একাধিক পরিবর্তনের ধারাবাহিকতায় এটি নতুন সংযোজন।

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনের সময় নতুন ইউনিফর্মে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। এ সময় আইজিপিকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং ডিএমপি কমিশনারকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়।

নতুন পোশাকের কার্যক্রম শুরু

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন পোশাকের ব্যবহার শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব পুলিশ সদস্যের কাছে এই ইউনিফর্ম পৌঁছে দেওয়া হবে।

কেন আবার বদলানো হলো পোশাক

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পুলিশ সংস্কারের অংশ হিসেবে বাহিনীর পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বরে শার্টের রঙ লোহা-ধূসর এবং প্যান্টের রঙ কফি-বাদামি ধূসর নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে সেই ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেওয়ায় বর্তমান সরকার আবারও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

নতুন প্রজ্ঞাপনে যা আছে

গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে পোশাকের রঙ ও নকশায় বেশ কিছু পরিবর্তন আনে। নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিকের। শার্টে চারটি পকেট ও সামনে সাতটি বোতাম থাকবে।

নারী পুলিশ সদস্যদের জন্যও আলাদা নির্দেশনা রাখা হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী মাথার আবরণ ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।

ঋতুভিত্তিক পোশাক ও অন্যান্য সুবিধা

নির্দেশনা অনুযায়ী গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরতে হবে। গর্ভাবস্থায় নারী পুলিশ সদস্যরা ইউনিট প্রধানের অনুমোদন নিয়ে সাধারণ পোশাক ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটের নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন।

এ ছাড়া শার্টের নতুন রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে জার্সি, কার্ডিগান, পুলওভার ও জ্যাকেটের রঙও পরিবর্তন করা হয়েছে। আগের লোহা-ধূসর জার্সির পরিবর্তে এখন গাঢ় নীল শার্টের সঙ্গে গাঢ় নীল ফুলহাতা জার্সি বা কার্ডিগান ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে জেলা পুলিশ, এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের পোশাকের ধরণও পৃথকভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ২ লাখ ৭০ হাজার টন গম কিনছে সরকার, ব্যয় ১,০৫২ কোটি টাকা

পুলিশের নতুন ইউনিফর্ম চালু, গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে ফিরলেন সদস্যরা

০৫:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬