০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
ঈদ ছুটি ২০২৬: সড়ক-নদীপথে মৃত্যুর মিছিল, ব্যর্থতার চক্রেই বন্দী ব্যবস্থা যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা কি আদৌ সম্ভব, নাকি আরও বড় সংঘাতের পথে বিশ্ব? হীরার ওপর নির্ভরতা বাড়াতে চায় বতসোয়ানা—ঝুঁকি না সুযোগ? ইরানের নতুন শাসকগোষ্ঠী: ধর্মতন্ত্র থেকে সামরিক শাসনের দিকে মোড় যুদ্ধ দীর্ঘ হলে তেলের পরেই পানি—উপসাগর ও ইরানের সামনে নতুন সংকট ইরানে ইন্টারনেট নিয়ন্ত্রণের নতুন অধ্যায়: নাগরিকদের বিচ্ছিন্ন করার পরিকল্পনা পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ইরান ইস্যুর আড়ালে বসতি সম্প্রসারণের নতুন ঢেউ লেবাননে যুদ্ধ: নতুন করে জটিলতায় জড়াচ্ছে ইসরায়েল তেল না দেওয়ায় ক্ষোভ, নড়াইলে ট্রাকচাপায় পাম্প ম্যানেজার নিহত ট্রাম্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে লাতিনো ভোটাররা, ক্যালিফোর্নিয়ার কৃষিভূমিতে বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ

ব্রণ হলে যা করণীয়

  • Sarakhon Report
  • ০৬:৫০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
  • 134

ডা. জাহেদ পারভেজ
ত্বকের সেবাসিয়াস গ্রন্থি থেকে সেবাম নামের একধরনের তৈলাক্ত পদার্থ নিঃসৃত হয়। এই গ্রন্থির নালির মুখ বন্ধ হয়ে গেলে সেবাম নিঃসরণ বাধাগ্রস্ত হয় এবং তা জমে ফুলে ওঠে, যা ব্রণ নামে পরিচিত। প্রায়ই ব্রণের চারপাশে প্রদাহ হয় এবং লাল হয়ে যায়। জীবাণুর সংক্রমণ হলে এতে পুঁজ হয়। সংক্রমণ সেরে গেলেও মুখে দাগ থেকে যেতে পারে।
ব্রণ কেন হয় : সুনির্দিষ্ট কারণ নিশ্চিত না হলেও হজমের সমস্যা, অ্যালকোহল, বয়ঃসন্ধিকালে হরমোনের প্রভাবে ব্রণ হয়। বংশগত কারণও অন্যতম। প্রোপাইনি ব্যাকটেরিয়াম একনিস নামের একধরনের জীবাণু এর জন্য দায়ী হতে পারে।

ব্রণের প্রকারভেদ : ১. ট্রপিক্যাল একনি অতিরিক্ত গরম এবং আর্দ্রতায় পিঠে, ঊরুতে বেশি হয়ে থাকে। ২. প্রিমেন্সট্রুয়াল একনি নারীদের মাসিকের সপ্তাহখানেক আগে ওঠে। ৩. একনি কসমেটিকার কোনো কোনো প্রসাধনী লাগাতার ব্যবহারের কারণে হতে পারে। ৪. মুখ বারবার সাবান দিয়ে ধুলেও (দৈনিক ১ থেকে ২ বারের বেশি) ব্রণের পরিমাণ বেড়ে যায়। একে একনি ডিটারজিনেকস বলে। ৫. স্টেরয়েড একনি স্টেরয়েড ওষুধ সেবন বা ব্যবহারে দেখা দেয়।

ব্রণ হলে কী করবেন : দিনে দু-তিনবার হালকা সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। বাইরে থেকে এসেই মুখ ধুয়ে ফেলুন। এ ছাড়া হালকা গরম পানির স্টিম নিতে পারেন।
তেল ছাড়া ওয়াটার বেসড মেকআপ ব্যবহার করুন।
মাথা খুশকিমুক্ত রাখার চেষ্টা করুন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং আলাদা তোয়ালে ব্যবহার করুন। রাতে পর্যাপ্ত ঘুম দরকার। মানসিক চাপমুক্ত থাকতে হবে। প্রচুর পরিমাণে ফল, সবজি খান ও পানি পান করুন। কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে। প্রোটিন ও ভিটামিনসমৃদ্ধ খাবার খেতে হবে।
ব্রণ কমাতে ক্রিম ব্যবহার করে ত্বক পুড়ে গেছে, কী করব?
মুখে অনেক ব্রণ, মাথায় খুশকি, এখন কী করতে পারি?

ব্রণ হলে যা করবেন না : রোদ এড়িয়ে চলুন। তেলযুক্ত ক্রিম বা ফাউন্ডেশন ব্যবহার করবেন না। ব্রণে হাত লাগাবেন না, খুঁটবেন না। চুলে এমনভাবে তেল দেবেন না, যাতে মুখটাও তেলতেলে হয়ে যায়। তেলযুক্ত বা ফাস্টফুড খাবার ও উচ্চ শর্করাযুক্ত খাবার পরিহার করুন।
লেখক : সহ-অধ্যাপক ডা. জাহেদ পারভেজ চর্ম যৌন এলার্জি ও চুল রোগ বিশেষজ্ঞ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ 

চেম্বার ডা. জায়েদ হেয়ার অ্যান্ড স্কিন ক্লিনিক ১৫২/১ সাবামুন টাওয়ার গ্রিন রোড পান্থপথ। 

জনপ্রিয় সংবাদ

ঈদ ছুটি ২০২৬: সড়ক-নদীপথে মৃত্যুর মিছিল, ব্যর্থতার চক্রেই বন্দী ব্যবস্থা

ব্রণ হলে যা করণীয়

০৬:৫০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪