০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
নগরের কফিকাপ আর মধ্যবিত্তের স্বপ্ন: ভোগবাদী অর্থনীতির নতুন প্রতীক নিঃশব্দ যন্ত্রণার ভেতর ফ্যাশনের ঝলক, অ্যাঞ্জেলিনা জোলির নতুন ছবি ‘ক্যুচার’ কেন আলোচনায় অর্থোপেডিক সার্জনদের ৫ অভ্যাস: বয়স বাড়লেও কীভাবে থাকবেন শক্তিশালী ও সচল নতুন বিতর্কে রাবি রাকসু নেতা: জাহানারা ইমামকে কটাক্ষ, পদ স্থগিতের দাবি ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত দিল্লি-কাশ্মীর-পাকিস্তানেও নতুন রহস্যময় পোস্টে মাহফুজ আলমের সতর্কবার্তা: ‘আমি প্রথম বলির পাঁঠা হতে পারি, কিন্তু শেষ নই’ নানা অঞ্চলে রেকর্ড বৃষ্টি, ভূমিকম্পের পর জাপানে দুই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাড়ল ভূমিধসের শঙ্কা নদীতে সাত ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার গুজব, তথ্য ভিত্তিহীন বলছে পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড: ১৪ কোটি ৭০ লাখ টাকা গণনা, ছাড়িয়ে গেল আগের সব হিসাব ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আবারও তীব্র, ড্রোন হামলার অভিযোগে উদ্বেগে উপসাগরীয় অঞ্চল

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • Sarakhon Report
  • ০৩:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • 164

সারাক্ষণ ডেস্ক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক‌টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

ক্যানবেরা স্থানীয় সময় গতকাল সোমবার অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন জানায়, স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকের মাধ্যমে এ দু’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চতর শিক্ষা ও সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হলো।  এ সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পারস্পরিক সফর বিনিময় করবেন।

এছাড়া চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষক ও প্রতিনিধিরা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সফরসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এতে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধিসহ ভবিষ্যতে অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মাইক ফেরগুসনসহ উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে, চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের স‌ঙ্গে বাংলাদেশের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

জনপ্রিয় সংবাদ

নগরের কফিকাপ আর মধ্যবিত্তের স্বপ্ন: ভোগবাদী অর্থনীতির নতুন প্রতীক

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

০৩:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪