১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
কর্ণাটকে ভোটার তালিকা যাচাই নিয়ে নতুন বিতর্ক, অনিয়মের অভিযোগে তদন্ত চাইল বিরোধী জোট ইরানের অটুট সভ্যতা ও চার হাজার বছরের সাইপ্রাস গাছ সংগঠন নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূলের জবাব, বিদ্রোহী শিবিরের দাবি সম্পূর্ণ খারিজ ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত, স্তন ক্যানসারের ওষুধে বড় সাফল্যের আশা আজ পর্যন্ত সবচেয়ে প্রাচীন কোয়াসার আবিষ্কার, মহাবিশ্বের শৈশব নিয়ে নতুন রহস্য ওয়ানাড়ে ভয়াবহ ভূমিধস: নিহত ২, নিখোঁজ ৭; ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা দামেস্কে বিস্ফোরণে কেঁপে উঠল হোটেল এলাকা, সফরে থাকা ফরাসি প্রেসিডেন্ট নিরাপদ ঘরের সৌন্দর্যে নতুন মাত্রা, প্রিমিয়াম সাজসজ্জার পণ্য কেনার আগে যা জানা জরুরি এমআরএনএ টিকা নিয়ে বড় স্বস্তি, কোটি কোটি ডোজের তথ্য বিশ্লেষণে নিরাপত্তার প্রমাণ আরও জোরালো জীবনযাত্রার ব্যয় বাড়তেই জাকার্তায় ট্রান্সজাকার্তা বাসভাড়া বাড়ানোর প্রস্তাবে যাত্রীদের উদ্বেগ

চয়নিকার ‘রাজপুত্র ও অপ্সরী’তে ইভানার সঙ্গে জুনায়েদ বোগদাদী

  • Sarakhon Report
  • ০৪:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • 146
সারাক্ষণ প্রতিবেদক
গুনী নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য চ্যানেল আইয়ের প্রযোজনায় নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘রাজপুত্র ও অপ্সরী’। নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। এরইমধ্যে নাটকটির শুটিং-এ অংশ নিয়েছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা ও দর্শকপ্রিয় অভিনেতা জুনায়েদ বোগদাদী।
চয়নিকা চৌধুরী বলেন,‘ এর আগে ২০১৮ সালে আমার পরিচালিত একদিন খুঁজেছিলো যারে একটি বিশেষ অতিথি চরিত্রে ইভানা অভিনয় করেছিলো। এবারই প্রথম নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে ইভানা। দারুণ অভিনয় করেছে। আর জুনায়েদ বোগদাদী এবার প্রথম আমার পরিচালনায় কাজ করেছে। দু’জনই সুন্দর অভিনয় করেছে। দুজনের জন্য শুভ কামনা রইলো।’
চয়নিকা চৌধুরী জানান, নাটকে পারসা ইভানা অভিনয় করেছেন অবলা চরিত্রে এবং জুনায়েদ বোগদাদী অভিনয় করেছেন অর্ণব চরিত্রে। পারসা ইভানা বলেন,‘ ফারিয়া হোসেন আপা এদেশের একজন বরেণ্য নাট্যকার। তার রচিত অনেক নাটক টিভি’সহ ইউটিউবেও দেখার সুযোগ হয়েছে। আর চয়নিকা দিদি ভীষণ গুনী একজন নির্মাতা। নাটক নির্মাণে তিনি যেমন সফল, চলচ্চিত্র নির্মাণেও তিনি সফল। তার নির্দেশনায় ছয় বছর আগে একটি নাটকে বিশেষ চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছিলো আমার। বেশ কয়েক বছরের বিরতির পর অবশেষে একটি চমৎকার গল্পে দিদিও নির্দেশনায় নাটকে প্রধান চরিত্রে কাজ করার সুযোগ পেলাম। খুউব সুন্দর একটি গল্পে কাজ করার সুযোগ হলো। আমরা অনেক কষ্ট করে কাজটি শেষ করেছি। আশা করি দর্শকের ভালোলাগবে।’
জুনায়েদ বোগদাদী বলেন,‘ শ্রদ্ধেয় চয়নিকা চৌধুরী দিদিও নির্দেশনায় নাটকে কাজ করার সৌভাগ্য হলো আমার। এটা সত্যিই অনেক ভালোলাগার। তার নির্দেশনায় কাজ করতে পেরে অনেক কিছু শেখা হলো, জানা হলো। আমি এবং ইভানা দুজনেই চেষ্টা করেছি আমাদের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তোলার। আশা করছি নাটকটি দর্শকের ভালোলাগবে।’ ইভানা অভিনীত সর্বশেষ দর্শকপ্রিয় আলোচিত দু’টি নাটক হচ্ছে জিয়াউল হক পলাশের ‘সন্ধ্যা ৭টা’ ও কাজল আরেফিন অমির ‘শেষমেষ’।
‘শেষমেষ’-এ ইভানার অনবদ্য অভিনয়ে মুগ্ধ হন দর্শক। অভিনয়ের জন্য ভূঁয়শী প্রশংসিতও হন তিনি। এদিকে মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমাতে অভিনয় করে জুনায়েদ বোগদাদী আলোচনায় এসেছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো ‘আমরণ বিয়েশন’,‘ মায়া’,‘ ভালোবাসা তব্ওু’, ‘এই যে আমি’,‘ মায়াবিনী’, ‘আমায় ছুঁয়েছিলে’, ‘যে জীবনে কোনো গল্প থাকেনা’ ইত্যাদি।
জনপ্রিয় সংবাদ

কর্ণাটকে ভোটার তালিকা যাচাই নিয়ে নতুন বিতর্ক, অনিয়মের অভিযোগে তদন্ত চাইল বিরোধী জোট

চয়নিকার ‘রাজপুত্র ও অপ্সরী’তে ইভানার সঙ্গে জুনায়েদ বোগদাদী

০৪:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪