০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
মানুষ কেন চুমু খায়? বিজ্ঞানীদের ব্যাখ্যায় চমকপ্রদ তথ্য ঝিনাইদহে লাগাতার লোডশেডিং: তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন ও ব্যবসা যুক্তরাষ্ট্রভিত্তিক বোয়িং কোম্পানির সঙ্গে ৩০ এপ্রিলের মধ্যে চুক্তি, ১৪টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ল মুখ ধোয়ার সময় পড়ে যাওয়ার উপক্রম, কিন্তু প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন—পেছনে লুকিয়ে ভিটামিন ঘাটতির সংকেত জাপানের বইপাড়ায় পর্যটনের ঢল: ভাষার বাধা, বদলাবে কি ঐতিহ্য? দক্ষিণ লেবাননে ‘বাফার জোন’ ধারণা ভ্রান্ত, শান্তির পথ নয় বিদ্যুৎ-জ্বালানি সংকটে ভেঙে পড়ার শঙ্কায় মোবাইল নেটওয়ার্ক পশ্চিমবঙ্গ ভোট ২০২৬: প্রথম দফায় দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬২.১৮%, সহিংসতা ও ইভিএম সমস্যায় উত্তেজনা ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রাক ভাড়া ৫ হাজার টাকা বেড়েছে, যাত্রাপিছু খরচ এখন ২২ হাজারের কাছাকাছি

মুখরোচক ও বাহারি ইফতারের সুঘ্রাণে জমজমাট চকবাজার

  • Sarakhon Report
  • ০৫:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • 118

নিজস্ব প্রতিবেদক

মুখরোচক ও বাহারি ইফতারের কথা মনে হলে প্রথমই মনে আসে চকবাজারের ইফতারির নাম। ভোজনবিলাসীরা রমজান শুরু হলেই নানা স্বাদের ইফতারির স্বাদ নিতে, দূর-দূরান্ত থেকে ছুটে আসেন রাজধানীর চকবাজারে। ঐতিহ্যবাহী ইফতারি শুধু রাজধানীতেই নয়, এর সুনাম সারাদেশেই রয়েছে।

রোজার প্রথম দিনই জমে উঠেছে পুরান ঢাকার চকবাজারের ইফতারি বাজার। দুপুর থেকেই চকবাজারের শাহি মসজিদের সামনে দোকানিরা ভিড় করছে। হরেক রকমের কাবাব, কোফতা, রোস্ট, পরোটা, তন্দুরি, ফুলুরি, পেঁয়াজু, বেগুনি, হালুয়া, শরবতের মতো শতেক পদের উপাদেয় খাবারের সম্ভার। দইবড়া, জিলাপিসহ বেশ কিছু আইটেম।

সবাই চায় মজার ইফতারি করতে। যুগ যুগ ধরে মানুষ পেস্তা শরবতের জন্য পাগল। এটি চকবাজারের খুব জনপ্রিয় আইটেম ।

ডালায় সাজিয়ে রাখা হয়েছে মুখরোচক ইফতারি। চকবাজারে বেশিরভাগ দোকানেই ইফতার কিনতে হয় লাইনে দাঁড়িয়ে। ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভইরা লইয়া যায় একটি বিশেষ ইফতারের নাম।

‘বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভইরা লইয়া যায় একটি বিশেষ ইফতারের নাম। ১৯৪৫ সালে শাহী জামে মসজিদ চত্বরে বাণিজ্যকভাবে এ খাবার বিক্রি শুরু করেন একজন বিক্রেতা। এখন বংশ পরম্পরায় তার ছেলে এখন বিক্রি করছেন ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভইরা লইয়া যায়।

‘বড় বাপের পোলায় খায়, ঠোঙা ভইরা লইয়া যায়’তৈরিতে ডিম, মগজ, আলু, ঘি, কাঁচা ও শুকনো মরিচ, মাংস, সুতি কাবাব, মাংসের কিমা, ডাবলি, বুটের ডালসহ নানা পদের খাবার আইটেম ও হরেক ধরনের মসলা প্রয়োজন।

একটি বড় গামলায় বিভিন্ন ধরনের আইটেম দুই হাতে ভালোভাবে মাখিয়ে তারপর ঠোঙায় করে বিক্রি করা হয়।

চকবাজারের এ ইফতারের কদর শুধু ঐতিহ্যগত কারণেই নয়, গুণগতমান ও স্বাদও বড় একটি কারণ।

জনপ্রিয় সংবাদ

মানুষ কেন চুমু খায়? বিজ্ঞানীদের ব্যাখ্যায় চমকপ্রদ তথ্য

মুখরোচক ও বাহারি ইফতারের সুঘ্রাণে জমজমাট চকবাজার

০৫:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪