০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
গ্যাস সংকটে আশুলিয়ার কারখানায় উৎপাদন বন্ধ, বাড়ছে লোকসান-ছাঁটাইয়ের শঙ্কা ভ্রমণে নিষেধাজ্ঞা, গুপ্তচর সন্দেহ: নতুন চিঠিতে ‘লরেন্স অব অ্যারাবিয়া’র আক্ষেপ ব্যক্তিভিত্তিক ক্যানসার ভ্যাকসিনে যুগান্তকারী সাফল্য, ত্বকের ক্যানসার ফেরার ঝুঁকি কমার আশা ভিয়েতনামে মাত্র ৫৬৫০ ডলারে আসছে দুই আসনের বৈদ্যুতিক গাড়ি ফ্রেজার্সের হাতে হুগো বসের ৪৭.৮৯ শতাংশ শেয়ার ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদনের শুনানি, সিদ্ধান্ত পরে ঝিনাইদহে পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ, মাছ ধরতে গিয়ে নিখোঁজ ছিলেন ৪ দিন গোল্ডেন ডোম কি চীন-রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে? মার্কিন বিশেষজ্ঞদের বড় শঙ্কা প্রতিরক্ষা ঠিকাদারদের প্রভাব নিয়ে বেইজিংকে সতর্ক করল চীনা গবেষণা ‘এতটাই খারাপ’ যে সিনেমা দেখতে ভিড়, চীনে অদ্ভুত জনপ্রিয়তা পেল ব্যর্থ অ্যানিমেশন

রক্তচাপের ঝুঁকি বাড়ায় যেসব অভ্যাস

  • Sarakhon Report
  • ০১:২৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • 170

সারাক্ষণ ডেস্ক
রোজকার কর্মব্যস্ত জীবনযাপন আমাদের নানা রোগব্যাধির কারণ হয়ে দাড়িয়েছে। ডায়াবেটিস, ওবেসিটি কিংবা রক্তচাপ তো ঘরে ঘরে। তবে এসব রোগের জন্য দায়ী রয়েছে দৈনন্দিন নানা অভ্যাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)র তথ্যমতে, বিশ্বে তিন জনের মধ্যে এক জন প্রাপ্তবয়স্ক উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। এই রোগের সঙ্গে কিডনির সমস্যা, হার্টের সমস্যা ছাড়াও নানা রোগ বাসা বাঁধে শরীরে। 

চলুন জেনে নেই দৈনন্দিন কোন অভ্যাসগুলো বাড়িয়ে দেয় রক্তচাপের ঝুঁকি:
অতিরিক্ত লবণ : রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সবার আগে লবণ খাওয়ার পরিমাণে লাগাম টানুন। লবণে থাকা সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দেয়। শুধু খাবারে পরিমাণ মতো লবণ নয় বাজারের নানা প্যাকেটজাত খাবার ও প্রক্রিয়াজাত খাবারে অতিরিক্ত লবণ থাকে যা বাড়ায় রক্তচাপের সমস্যা।
মানসিক চাপ : মানসিক চাপ বাড়লে বাড়ে রক্তচাপও। কোনও ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগলে ক্ষতি হতে পারে রক্তপ্রবাহের। তাই মানসিক চাপকে কোনভাবেই অবহেলা নয়।
অনিদ্রা : অনিদ্রা বাড়ায় মানসিক চাপ, যা উচ্চ রক্তচাপের সমস্যা বাড়ায়। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে ঘুমের অভ্যাসে লাগাম টানতে হবে। অতিরিক্ত রাত জাগার অভ্যাস থাকলে পরিহার করাই ভালো।
মদ্যপান : অতিরিক্ত মদ্যপান করলে শরীরে মেদ জমে যা রক্তবাহী শিরা ও ধমনীর দেওয়াল ছোট করে দেয়। তাই রক্ত সঞ্চালনে সমস্যা দেখা দেয়, যা রক্তচাপ বৃদ্ধি করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

শরীরচর্চা না করা : শরীরচর্চা না করলেই শরীরে মেদ জমতে শুরু করে। অতিরিক্ত ওজন বাড়িয়ে দেয় উচ্চ রক্তচাপের সমস্যা। তাই শরীর চাঙ্গা রাখতেও নিয়ম করে শরীরচর্চা করুন।

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকটে আশুলিয়ার কারখানায় উৎপাদন বন্ধ, বাড়ছে লোকসান-ছাঁটাইয়ের শঙ্কা

রক্তচাপের ঝুঁকি বাড়ায় যেসব অভ্যাস

০১:২৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪