০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে  নিহতদের মধ্যে সাতক্ষীরার দুজন রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান ইবনে খালদুনের উত্তরাধিকার: ইতিহাসের আলোয় এক অসামান্য চিন্তাবিদ ও তাঁর সীমাবদ্ধতা সংযুক্ত আরব আমিরাতে জরুরি সতর্কবার্তা কীভাবে পৌঁছে যায় আপনার মুঠোফোনে শর্টস পরায় প্রশ্ন, সিংহগড়ে পরিবারকে হেনস্তার অভিযোগ; ৮ জনের বিরুদ্ধে মামলা অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তার পণ্যের ভিড়, তবু ক্রেতার পছন্দ মানবসৃষ্ট কাজ এভারগ্রান্ডের প্রতিষ্ঠাতা হুই কা ইয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড, ৩০ হাজার কোটি ডলারের ঋণ সংকটে নতুন অধ্যায় মেটার সামনে ১.৪ ট্রিলিয়ন ডলারের ঝুঁকি, বদলে যেতে পারে পুরো প্রযুক্তি দুনিয়া লোহিত সাগরে হুথি হামলায় আহত ৬ পাকিস্তানি নাবিক দেশে ফিরেছেন ভেনেজুয়েলার তেল-গ্যাসে বিনিয়োগের আহ্বান, মার্কিন কোম্পানিকে ‘নতুন এক পৃথিবীর’ হাতছানি

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদনের শুনানি, সিদ্ধান্ত পরে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী বাদী হয়ে এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। তবে মামলাটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। এ বিষয়ে আদেশ পরে দেওয়া হবে জানিয়ে আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন আদালত।

মামলায় যাদের আসামি করা হয়েছে

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও ড. আসিফ নজরুল ছাড়াও সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং মোস্তফা সরোয়ার ফারুকীকে আসামি করা হয়েছে।

এ ছাড়া নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, মো. হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, সার্জিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাস্সুম ও ডা. তাসনিম জারাকেও মামলার আবেদনে অভিযুক্ত করা হয়েছে।

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন

অভিযুক্তদের তালিকায় আরও রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, আরিফুল ইসলাম আদিব, সালেহ উদ্দিন সিফাত, পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, নুরনবী (অব. কর্ণেল), তাহরিমা জান্নাত সুরভী, মো. মিলন, ফাহিম আল চৌধুরী ও আবুল কালাম আজাদ।

আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন

আবেদনে ধানমন্ডি ৩২ নম্বরের স্মৃতি জাদুঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। তবে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদালতের চূড়ান্ত আদেশ এখনো আসেনি।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরিফ উদ্দিন মামলা দায়েরের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে  নিহতদের মধ্যে সাতক্ষীরার দুজন

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদনের শুনানি, সিদ্ধান্ত পরে

০৩:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬