০১:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
বাবাকে শেষ শ্রদ্ধা জানিয়ে নরওয়ের নতুন রাজা হাকনের প্রথম ভাষণ কুসরায় ফিলিস্তিনি বাড়িতে আবারও বসতি স্থাপনকারীদের হামলা, ঘরে আটকা ৭ জন সকালে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুম? প্রতিদিনের এই অভ্যাস কতটা ভালো স্ট্রোকের লক্ষণ চিনুন, সময়মতো জীবন বাঁচান পেটের ভেতরের ক্ষতিকর চর্বি কমাতে ৩০ দিনের প্রদাহরোধী খাবারের পরিকল্পনা পাকিস্তানের সামনে এখন প্রশ্নটা ‘কে’ নয়, ‘কীভাবে’ হিনা জাভেদ হত্যা মামলায় স্বামী ও গৃহকর্মীর রিমান্ড বাড়ল বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জোর গুঞ্জন, পাত্রী  লিশটেনস্টাইনের ভাদুজের ? স্কুলের বাগানে বীজের সঙ্গে বেড়ে উঠছে শিশুদের কৌতূহল, আত্মবিশ্বাস ও প্রকৃতিপ্রেম শিশুদের সুস্থতা ও পৃথিবীর সুরক্ষা—ছোট অভ্যাসেই তৈরি হোক সবুজ ভবিষ্যৎ

সালাহ উদ্দিন লাভলুর ঈদ নাটকে আবারো চঞ্চল-মাহা

  • Sarakhon Report
  • ০৯:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • 159
সারাক্ষণ প্রতিবেদক 
গত ঈদে এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নাঈমা আলম মাহা একুশে পদকপ্রাপ্ত গুনী অভিনেতা, নির্মাতা আবুল হায়াতের পরিচালনায় ‘শিলা বৃষ্টির শরবত’ নাটকে অভিনয় করেছিলেন। এই নাটকে অভিনয়ের জন্য মাহা বেশ সাড়া পেয়েছিলেন। এটি ছিলো আবুল হায়াতের পরিচালনায় তার দ্বিতীয় কাজ।
আবার বাংলাদেশের জনপ্রিয় নাট্যনির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় মাহা সর্বশেষ ‘ষণ্ডা পাণ্ডা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন মাহা। আগামী ঈদের দিন চ্যানেল আইতে প্রচারের  জন্য মাহা আবারো সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় একটি খণ্ড নাটকে অভিনয় করতে যাচ্ছেন। নাটকের নাম ‘পোকা দিয়ে পোকা ধরা’। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা। এই নাটকে আবারো চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন মাহা। বিষয়টি নিশ্চিত করেছেন সালাহউদ্দিন লাভলু।এবারের ঈদে চঞ্চল চৌধুরী কয়েকটি খণ্ড নাটক ও কয়েকটি ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় একমাত্র ‘পোকা দিয়ে পোকা ধরা’ নাটকেই অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।
চঞ্চল চৌধুরী বলেন,‘ মঞ্চ, টিভি নাটকই কিন্তু আমাকে আজকের চঞ্চল চৌধুরী হতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। সময়ের ধারাবাহিকতায় আমি সিনেমাতে, ওটিটি প্লাটফরমে এমনকী দেশের বাইরেও কাজ করছি। কিন্তু আমি সময় বের করে ঠিকই মঞ্চে অভিনয় করি। বিশেষ বিশেষ দিবসে টিভি নাটকেও অভিনয় করি। আমি মনেকরি একজন শিল্পী হিসেবে এটা আমার দায়িত্ব এবং ভালোলাগা অবশ্যই। লাভলু ভাইয়ের নির্দেশনায় এর আগে বহু নাটকে কাজ করেছি। তিনি এদেশের অত্যন্ত মেধাবী, গুনী একজন নাট্যনির্মাতা এবং একজন গুনী অভিনেতাও বটে। তার নির্দেশনা আমি সবসময়ই ভীষণ উপভোগ করি।
নাঈমা আলম মাহা বলেন, ‘ অভিনয়ের দুনিয়ায় আসার আগেই যাদের অভিনয় দেখে মুগ্ধ হয়েছি, এরমধ্যে অন্যতম একজন শ্রদ্ধেয় চঞ্চল ভাই। আর যদি নির্মাতার কথা বলি, তাহলে অবশ্যই পছন্দের বা ভালোলাগার নির্মাতাদের নামের মধ্যে শ্রদ্ধেয় সালাহ উদ্দিন লাভলু ভাইয়ের নাম আসে। লাভলু ভাই আমাকে এর আগেও তার নাটকে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন। তার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। চঞ্চল ভাই এই দেশের অন্যতম গুণী একজন অভিনেতা। তার সঙ্গে অভিনয় করে অনেক কিছুই শিখতে পেরেছি। আবারো তারসঙ্গে কাজ হবে, এটা আমার জন্য সত্যিই অনেক ভালোলাগার।’ এদিকে মাহা এরইমধ্যে একই পরিচালকের দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। আগামী ঈদে বিজ্ঞাপন দুটি প্রচারে আসার সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাবাকে শেষ শ্রদ্ধা জানিয়ে নরওয়ের নতুন রাজা হাকনের প্রথম ভাষণ

সালাহ উদ্দিন লাভলুর ঈদ নাটকে আবারো চঞ্চল-মাহা

০৯:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪