১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
রংপুরে চার খুন: জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধার্থের বাবা ও ভাই মুক্ত নেপালে বন্যায় শনাক্তহীন মরদেহ দাফন, ডিএনএ মিললে পরে তোলা হবে ডুমডুমায় ব্যবসায়ীদের কাছে উলফা-আইয়ের চাঁদাবাজির চিঠি, জাল বলে দাবি সংগঠনের নেপালে ভয়াবহ বন্যার নেপথ্যে পাহাড়ধস, ড্রোনে ধরা পড়ল ধ্বংসযজ্ঞের শুরু ভাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুক্তরাষ্ট্র থেকে বিতর্কিত ডানপন্থী মিলো ইয়ান্নোপোলোসকে যুক্তরাজ্যে ফেরত পাঠাল আইস ব্রুকলিনের সেই পরাজয়, যেদিন আমেরিকান বিপ্লব প্রায় হারিয়ে গিয়েছিল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভার্চুয়াল চাকরি মেলায় নতুন দিগন্ত, এক প্ল্যাটফর্মেই নিয়োগ ও অন্তর্ভুক্তি হিলি স্থলবন্দর বন্ধ:  নিত্যপণ্যের বাজারে কতটা চাপ পড়বে? হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের

কুশল-আতিয়ার গানে পূর্ণিমা-শিমুল

  • Sarakhon Report
  • ০৭:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • 132

সারাক্ষণ প্রতিবেদক 

এ সময়ের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী আতিয়া আনিসা। খুব অল্প দিনে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আতিয়া আনিসা ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ এবং জি বাংলার ‘সা রে গা মা পা’র মঞ্চে প্রমাণ করেছেন নিজের কণ্ঠের ধার। দুই বাংলার দর্শক-শ্রোতার কাছে পরিচিত করেছেন নিজেকে। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

অন্যদিকে, কণ্ঠশিল্পী কুশল মন্ডল নিয়মিত গান করছেন। এবার এই দুই শিল্পী জুটি বেঁধে শ্রোতাদের কাছে নিয়ে আসছেন তাদের নতুন গান। শিরোনাম ‘ তোমাতেই পূর্ণ আমি’। শ্রোতাপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন সাজিদ সরকার। রোমান্টিক ধাঁচের গানের ভিডিওতে মডেল হয়েছেন মডেল-অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি ও শিমুল।

সম্প্রতি সিলেটের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও নির্মিত হয়েছে। মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। চিত্রধারণ করেছেন শিউল বাবু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মোহন ইসলাম। নতুন গান প্রসঙ্গে আতিয়া আনিসা বলেন, ‘চমৎকার কথায় গানটি সাজানো হয়েছে। কথা-সুর-গায়কীতে ভিন্নতা আছে। আশা করছি যারা ভালো গানের শ্রোতা তাদের কাছে এ গানটি ভালো লাগবে।’

পরিচালক মোহন ইসলাম বলেন, ‘আতিয়া আনিসা খুবই মিষ্টি কণ্ঠের গায়িকা। এরই মধ্যে তার শ্রোতাও তৈরি হয়েছে। কুশল ভাইও ভালো করছেন। এ গানের কথা ও ভিডিওতে দর্শক-শ্রোতা দারুণ একটি গল্প পাবে।’প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, খুব শিগগিরই কেএম মিউজিক’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘তোমাতে পূর্ণ আমি’ গান-ভিডিও মুক্তি পাবে।

জনপ্রিয় সংবাদ

রংপুরে চার খুন: জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধার্থের বাবা ও ভাই মুক্ত

কুশল-আতিয়ার গানে পূর্ণিমা-শিমুল

০৭:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪