০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
চীনে ২ হাজার ২০০ কোটি ইউয়ানের ঘুষ, সাবেক শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঘিরে এশিয়া-প্রশান্ত মহাসাগরে নতুন উদ্বেগ কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় বদলে যাচ্ছে শ্যাম্পু, বিস্কুট ও নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরির দুনিয়া অন্ত্রের স্বাস্থ্য খারাপ হচ্ছে? পেট ফাঁপা থেকে ব্রণ—যে ৬ লক্ষণে সতর্ক হওয়া জরুরি যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে প্রাণহানি বেড়ে ২০-এর বেশি, পশ্চিমাঞ্চলেও নতুন সতর্কতা শ্রীলঙ্কার কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২৬, আহত শতাধিক যুক্তরাষ্ট্রের চাকরির প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতীয় কর্মী, কারণ জানলে অবাক হবেন ভারতের সঙ্গে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র চুক্তি করল ইন্দোনেশিয়া, বাড়ছে প্রতিরক্ষা সহযোগিতা জ্বলতে শেখার মধ্যেই দীপ্তির জন্ম আপারেশন সাগরে ট্রলারডুবি: পটুয়াখালীর উপকূলে নিখোঁজ ৬ জেলে

ঈদে ‘বাংলা স্টুডিও’তে গাইবেন সাব্বির, সালমা, স্বরলিপি ও শ্রাবণী

  • Sarakhon Report
  • ১০:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • 149

সারাক্ষণ প্রতিবেদক

আগামী ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে সঙ্গীত বিষয়ক ঈদ বিশেষ অনুষ্ঠান ‘বাংলা স্টুডিও’। যদিও এটি বিটিভির নিয়মিত অনুষ্ঠান। কিন্তু ঈদকে ঘিরে বিশেষভাবে এবারের ‘বাংলা স্টুডিও’র আয়োজনকে সাজানো হয়েছে। আর এবারের আয়োজনে গান গাইতে দেখা যাবে শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সাব্বির জামান, সালমা, স্বরলিপি ও শ্রাবনী সায়ন্তনীকে। সাব্বির জামান জানান তিনি এবং সালমা দুটি লালন সঙ্গীত ‘ধন্য ধন্য’ ও ‘মিলন হবে কতোদিনে’ গান দুটি ম্যাশআপ করে গেয়েছেন।

সাব্বির বলেন,‘ আমি আর সালমা দীর্ঘ দেড় যুগ ধরে সঙ্গীতাঙ্গনে গান গাইছি। কিন্তু এবারই প্রথম দুজন একসঙ্গে একইমঞ্চে দ্বৈত কন্ঠে তাও আবার লালন সঙ্গীত গাইলাম। আমাদের সঙ্গে র‌্যাপ গেয়েছে আসিয়া ইসলাম দোলা। সবমিলিয়ে দুটো গান এক কথায় দারুণ হয়েছে। সালমার কন্ঠে লালন সঙ্গীত অসাধারন। তারসঙ্গে আমিও চেষ্টা করেছি মন দিয়ে গান দুটো গাইতে। আশা করছি ভালোলাগবে শ্রোতাদের।’

জানে আলমের সঙ্গে স্বরলিপি গেয়েছেন দুটি গান। একটি ‘সবার জীবনে প্রেম আসে’, অন্যটি ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’। দুটি গান তারা দুজন ম্যাশআপ করে গেয়েছেন।স্বরলিপি বলেন, ‘ঈদের জন্য এই আয়োজন। যে কারণে অনেক পরিপাটি আর গুছানো ছিলো এবারের আয়োজন। জানে আলম বাই বাংলাদেশ পুলিশ-এ কর্মরত। তিনিও বেশ ভালো গেয়েছেন। আমাদের কন্ঠে এই দুটি গান আশা করছি ভালোলাগবে সবার।’

এদিকে গত ৮ জুন ‘বিশ^ভারতী বিশ^বিদ্যালয়’ থেকে এক মাসের ছুটিতে এসেছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় গায়িকা শ্রাবনী সায়ন্তনী। ঢাকায় এসেই তিনি বিটিভি আয়োজিত এই অনুষ্ঠানে গান গাইলেন। শ্রাবণী গাইলেন, ‘তোরা বাতাস কর বাতাস বাতাস কর সখি মাথায় পানি ঢাল তোরা’ গানটি। গানটিতে তার সঙ্গে গেয়েছেন সাদিয়া লিজা। র‌্যাপ গেয়েছেন শ্রাবণী সায়ন্তনী।

শ্রাবণী সায়ন্তনী বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, সেইসাথে কৃতজ্ঞতা অনুষ্ঠানের প্রযোজক আশরাফ বাবু ভাইয়ের প্রতি। দেশে ফিরেছি এক মাসের জন্য। ঢাকায় ফিরেই কাজে ব্যস্ত হতে পেরে ভালোলাগছে। সাব্বির ভাই, সালমা আপু, স্বরলিপি আপু’সহ আরো যারা ছিলেন সবার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালোলেগেছে। সবাই আমাকে এতো স্নেহ করেন, আমার কাছে মনে হয় এটাইতো জীবনের আশীর্বাদ।’

জনপ্রিয় সংবাদ

চীনে ২ হাজার ২০০ কোটি ইউয়ানের ঘুষ, সাবেক শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড

ঈদে ‘বাংলা স্টুডিও’তে গাইবেন সাব্বির, সালমা, স্বরলিপি ও শ্রাবণী

১০:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪