০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
পাঞ্জাবে কমেছে চেনাবের বন্যা, ২৯ জুলাই থেকে নতুন ভারী বৃষ্টির পূর্বাভাস পাকিস্তানের বেলুচিস্তানে ‘অপারেশন আল-আজম’: ১৬ সশস্ত্র সদস্য নিহত, সন্ত্রাস দমনে অভিযান আরও জোরদার পলকের দাবি: আমার বিরুদ্ধে ৯৮ মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম; কারাগারে সুযোগ-সুবিধা চেয়ে আদালতে আবেদন এক লাখ টাকার ঋণ, এক বছরের বন্দিজীবন: পাথর কাটতে কাটতে মুক্তি পেলেন চার শ্রমিক ভোটের আগে আশীর্বাদ, ভোটের পর অনিশ্চয়তা: মহারাষ্ট্রের বিধবা কৃষাণীদের ভরসা কি হারাচ্ছে? ডিএনএর ভুলে আর নয়! কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে জিন চিকিৎসায় খুলছে নতুন দিগন্ত বৈশ্বিক দক্ষিণেই আগ্রাসী প্রজাতির পরিবেশগত ক্ষতি বেশি, বাড়ছে ভয়াবহ ঝুঁকি একটি পরীক্ষার ওপর ভবিষ্যৎ নির্ভর করা উচিত নয় ধানক্ষেতেই বাড়ছে জলবায়ুর বিপদ, ভারতের ধান চাষে মিথেন নিঃসরণে বড় উদ্বেগ এক যুগ পর আবার বিশ্বজয়, মাঝমাঠের জাদুতে স্পেনের ফুটবলে নতুন সূর্যোদয়

জিম্মি বাংলাদেশি নাবিকদের বাঁচাতে এবং জাহাজটিকে উদ্ধারে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

  • Sarakhon Report
  • ০৭:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • 173

নিজস্ব প্রতিবেদক:

ভারত মহাসাগরে সোমালিয় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের নাবিকেরা এখন পর্যন্ত নিরাপদ ও সুস্থ আছেন। জিম্মি বাংলাদেশি নাবিকদের বাঁচাতে এবং জাহাজটিকে উদ্ধারে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা নিশ্চিত করেন। তিনি বলেন, যেকোনো মূল্যে নাবিকদের দেশে ফিরিয়ে আনা হবে। আজ বুধবার সচিবালয়ে  প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয় জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জাহাজে ২৩ বাংলাদেশি নাবিক রয়েছেন। জলদস্যুদের নিয়ন্ত্রনে থাকা  চট্টগ্রামের কবির গ্রুপের জাহাজটি পরিচালনা করছে গ্রুপটির সহযোগী সংস্থা এস আর শিপিং লিমিটেড।

জাহাজটি উদ্ধারে দেশীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সব পর্যায়ে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। তিনি বলেন,আন্তর্জাতিক পর্যায়ে যুক্ত হয়ে নাবিকদের রক্ষা করাসহ জাহাজটিকে উদ্ধার করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করছে।  প্রথম যে বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, সেটি হলো ২৩ জন নাবিকের জীবন নিরাপদ রাখা। জীবন রক্ষা করে তাঁদের নিরাপদ জায়গায় নিয়ে আসা।

জনপ্রিয় সংবাদ

পাঞ্জাবে কমেছে চেনাবের বন্যা, ২৯ জুলাই থেকে নতুন ভারী বৃষ্টির পূর্বাভাস পাকিস্তানের

জিম্মি বাংলাদেশি নাবিকদের বাঁচাতে এবং জাহাজটিকে উদ্ধারে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

০৭:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪