১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের পাহাড় হাম চিকিৎসা কেন জরুরি ঘোষণা করা হচ্ছে না র‌্যাবকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার ঘোষণা, আসছে নতুন আইন ও নাম পরিবর্তনের ভাবনা ফার্নেস অয়েলের দাম আবার বাড়ল, লিটারপ্রতি এখন ১১৩ টাকা ৫৪ পয়সা ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, বিশেষ এলাকায় সীমিত সেবা চালু মৃগীরোগে অচেতন চালক, সেই সুযোগে ভ্যান চুরি: ঝিনাইদহে মানবিকতা নিয়ে প্রশ্ন জাবিতে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কোরবানির ঈদ ২৮ মে, বাংলাদেশে জিলহজ মাস শুরু তনু হত্যা মামলায় চাঞ্চল্যকর নতুন তথ্য, ডিএনএ পরীক্ষায় মিলল চতুর্থ পুরুষের রক্ত বাংলাদেশে প্রথম ‘অরেঞ্জ বন্ড’ আসছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ডিএসই-ব্র্যাক ইপিএলের চুক্তি

মায়ের সঙ্গেই কাটবে অপূর্ব’র জন্মদিন

  • Sarakhon Report
  • ০১:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • 159

সারাক্ষণ  প্রতিবেদক

‘মাকে ঠিক কতোটা ভালোবাসা এটা আসলে কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেই ছোট্টবেলা থেকে মায়ের আদরে আদরে বেড়ে উঠেছি, বড় হয়ে উঠেছি। হয়তো একটা সময় বাবা মায়ের দায়িত্বও কাঁধে নিয়েছি। কিন্তু ঠিকঠাক মতো কী দায়িত্ব পালন করতে পেরেছি? অনেক ভুল হয়েছে, বাবা মা বলেই হয়তো তারা ক্ষমাও করে দিয়েছেন। কিন্তু বাবা মা আমার জন্য, আমাদের জন্য যতোটুকু করেছেন ততোটুকু কী করতে পেরেছি বা পারছি? হয়তো বা না। নিজেকে সান্ত্বনা দেবার ভাষা নেই।

কারণ কয়েক বছর আগে আব্বুকে হারিয়েছি। মনের মতো করে তার জন্য কিছুই করতে পারিনি। এখন আমার মাথার উপর আশীর্বাদের ছায়া হয়ে আছেন আমার মা। তার জন্যও হয়তো কিছুই করতে পারছিনা। কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসি আম্মুকে। আমার প্রতিটি নিঃশ্বাসের সাথে আম্মুর ভালোবাসা আমি টের পাই। আমার সঙ্গে যে আম্মুর দোয়া আছে তাও আমি অনুভব করি। কারণ আমার বিপদে আপদ কেটে যায় আল্লাহর অশেষ রহমতে আর আম্মুর দোয়ায়। আম্মুই আমার পৃথিবী। শত ব্যস্ততা শেষে অনেক কষ্ট শেষে যখন বাসায় ফিরে আম্মুর মায়াভরা মুখটা দেখি তখন মনটা ভরে উঠে সুখে, পৃথিবীতে স্বর্গের সুখ যেন মায়ের হাসিতেই। তাই মমতায় ভরা আমার আম্মুর সঙ্গেই জন্মদিনটা কাটাবো। মায়ের ভালোবাসা আর দোয়ায় ভরা থাকুক পৃথিবীতে আমার আগমনের এই দিনটি।’

নিজের জন্মদিন উপলক্ষ্যে এভাবেই নিজের অনুভূতির কথা ব্যক্ত কররেন দেশের জনপ্রিয় নন্দিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আজ তার জন্মদিন। আজ তার একমাত্র ছেলে আয়াশেরও জন্মদিন।  জন্মদিন উপলক্ষ্যে কোনো শুটিং রাখেননি তিনি। পরিবারের সঙ্গেই কাটাবেন তিনি আজকের দিন। এদিকে গেলো ঈদে প্রকাশ পেলে অপূর্ব অভিনীত হৈচৈ’তে তার নতুন ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। এতে নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে ওয়েব সিরিজটি প্রকাশের পর থেকে প্রশংসার জোয়ারে ভাসছেন অপূর্ব। নিজেকে নতুন করে ভেঙ্গে এক অন্য অপূর্ব’রূপে এতে উপস্থাপন করেছেন অপূর্ব।

পরিচালক শিহাব শাহীন ঠিক যেমনটি চেয়েছেন তেমন করেই অপূর্ব অনেক কষ্ট করে শ্রম দিয়ে নিজেকে উপস্থাপন করেছেন। যে কারণে তার অভিনয় প্রংসিত হচ্ছে দেশে দেশের বাইরে। এর আগে মারুফ হোসেন সজীব রচিত ও সাইদুর রহমান পরিচালিত ‘আপনারা আমাকে শুনুন’ নাটকে অপূর্ব’র অনবদ্য অভিনয় দারুণভাবে সাড়া ফেলে দর্শকের মধ্যে। তার আবেগাপ্লুত অভিনয় দর্শককে কাঁদিয়েছে।

জনপ্রিয় সংবাদ

মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের পাহাড়

মায়ের সঙ্গেই কাটবে অপূর্ব’র জন্মদিন

০১:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪