০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
পদ্মায় বাসডুবি ট্র্যাজেডি: দৌলতদিয়ায় একের পর এক লাশ উদ্ধার, বাড়ছে শোক আর ক্ষোভ মধ্যপ্রাচ্যে যুদ্ধের বাস্তবতা: ইরানকে দমাতে গিয়ে নতুন সংকটে যুক্তরাষ্ট্র মাফিয়া: অপরাধ, পরিবার আর ক্ষমতার অদৃশ্য জাল—বিশ্ব ইতিহাসের অন্ধকার অধ্যায় জ্বালানি স্থাপনায় হামলায় বিশ্ব অর্থনীতি ঝুঁকিতে, দীর্ঘমেয়াদি সংকটের আশঙ্কা অবৈধ ইউটিউব স্ট্রিমে উধাও হাজার কোটি ইয়েন, কনটেন্ট শিল্পে বড় হুমকি স্বাধীনতাসংগ্রাম: “গান্ধী, মাও,… এমনকি ম্যান্ডেলাও মুজিবের মত অকুণ্ঠ সমর্থন পাননি” রাশিয়ার ‘প্রতিবেশী আগে’ জ্বালানি নীতি: ইউরোপকে পিছনে ফেলে এশিয়ায় নতুন সমীকরণ ইরান যুদ্ধের ধাক্কা, ইউরোপে জ্বালানি সংকটের শঙ্কা—পরের মাসেই চাপ বাড়তে পারে ইরানের কড়া বার্তা: যুদ্ধবিরতি নয়, ‘কৌশলগত লক্ষ্য’ পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে চীনের চাপের মুখে দক্ষিণ-পূর্ব এশিয়া: প্রবৃদ্ধির প্রতিশ্রুতি থেকে সংকটের বাস্তবতা

কুমিল্লায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৫

  • Sarakhon Report
  • ০২:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • 189

সারাক্ষণ প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে  আজ সকালে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে দাউদকান্দির গৌরীপুর-কচুয়া সড়কে উপজেলার মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, নিহতরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন চালক হতে পারেন।

নিহত পাঁচজন হলেন-দাউদকান্দির কালাঘোনা দক্ষিণনগর গ্রামের প্রয়াত চিত্তরঞ্জন মন্ডলের ছেলে পিযুশ মন্ডল (২৮), জাহানারা বেগম (৩৫), শফিউল্যাহ (২৪), মনির (৩৫) ও ইসমাইল (৩৮)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

নিহত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।আহত দুজন হলেন দাউদকান্দির আঙ্গাউড়া গ্রামের বাসিন্দা সাদিয়া (২০) ও শরীফ (৫)। আহত দুজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়াহয়। অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকায় পাঠানো হয়। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা এবং কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নীলিমা আলম বলেন, নিহত পাঁচজনের লাশ হাসপাতালে রাখা হয়েছে। আহত শরীফের মুখ ও মাথা থেঁতলে গেছে আর সাদিয়ার হাত ভেঙে গেছে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, আমরা ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছি। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।পরে আরোএকজন মারা গেছেন বলে শুনেছি।

জনপ্রিয় সংবাদ

পদ্মায় বাসডুবি ট্র্যাজেডি: দৌলতদিয়ায় একের পর এক লাশ উদ্ধার, বাড়ছে শোক আর ক্ষোভ

কুমিল্লায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৫

০২:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪