০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৩ পাউন্ডের ব্রোকলি নিয়ে ক্ষোভ, ‘শো’ হয়ে যাচ্ছে খাবার—রেস্তোরাঁ সংস্কৃতি নিয়ে পপি ও’টুলের তীব্র সমালোচনা সয়াবিন তেলের সংকটে বাজারে চাপ, আমদানি-ব্যাংকিং ও বৈশ্বিক দামের বড় পরীক্ষা কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশু সহ নিহত ৩, আহত অন্তত ১১ হবিগঞ্জ হাওরে জ্বালানি সংকট ও বৃষ্টির ধাক্কা: ধানের দাম অর্ধেকে নেমে কৃষকের দুশ্চিন্তা ইরান যুদ্ধ থামাবে না যুদ্ধবিরতি, বরং নতুন এক অন্তহীন সংঘাতের পথ খুলে দিল যুক্তরাষ্ট্র দুই দফা দরপত্রেও সাড়া কম, মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সার বাজারে গভীর সংকট গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্বে ঢাবির সাবেক ভিসি নিয়াজ আহমদ খান পশ্চিমবঙ্গের ভোটে চূড়ান্ত লড়াই, কারচুপির অভিযোগে উত্তপ্ত শেষ ধাপ নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁনের মন্তব্যে রাজনৈতিক উত্তাপ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আজ লড়াই, সিমিওনের দুর্গ ভাঙতে পারবে কি আর্সেনাল?

বিসিবির কোচ হলেন তিন ক্রিকেটার

  • Sarakhon Report
  • ০৫:৫৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • 142

সারাক্ষণ প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ পর্যায়ে স্থানীয় কোচের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই চিন্তা থেকেই ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সবশেষ সভায় বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজকে বিসিবির কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সাবেক অধিনায়ক রাজিনের সঙ্গে বিসিবির চুক্তি তিন মাসের, তার বেতন ধরা হয়েছে দিনপ্রতি সাড়ে সাত হাজার টাকা। তিনি এর মধ্যেই রাজশাহীতে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। দলের সঙ্গে এইচপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন সাবেক এই ব্যাটসম্যান। ২৪টি টেস্ট ও ৪৩টি ওয়ানডে খেলা রাজিনের সঙ্গে বিসিবি দীর্ঘমেয়াদি চুক্তিই করতে চেয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি লম্বা সময়ের জন্য চুক্তিতে যাননি।

রাজিন বলেছেন, বিসিবি চেয়েছিল লম্বা সময়ের জন্য। কিন্তু সিলেটে আমার পরিবার আছে, আমি প্রিমিয়ার লিগেও কাজ করতে চাই। তবে, আমি বছরের একটা নির্দিষ্ট সময় বিসিবির সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি। তুষারকে দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পেস বোলিং কোচ হিসেবে চাকরি পেয়েছেন সাবেক পেসার তারেক। প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার টাকা বেতনে দুজনের সঙ্গেই ৩ বছরের চুক্তি করেছে বিসিবি। দুজনই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন। এবার এলেন বিসিবির কোচিং প্যানেলে।

রাজিনের মতো তারেকও এর মধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। গত ২২ জুন থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে পেসারদের সঙ্গে কাজ করছেন দেশের হয়ে ৩টি টেস্ট ও ১০টি ওয়ানডে খেলা এই সাবেক ক্রিকেটার।

এ ছাড়া মাসে ৬০ হাজার টাকা বেতনে নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৩৭ বছর বয়সী নাদিফ দেশের হয়ে ৩টি টি-টোয়েন্টি খেলেছেন, সবশেষ জাতীয় ক্রিকেট লিগেও ঢাকা বিভাগের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। এবার তিনি পেশাদার ক্রিকেট ছেড়ে যোগ দিলেন বিসিবিতে।

১৩ পাউন্ডের ব্রোকলি নিয়ে ক্ষোভ, ‘শো’ হয়ে যাচ্ছে খাবার—রেস্তোরাঁ সংস্কৃতি নিয়ে পপি ও’টুলের তীব্র সমালোচনা

বিসিবির কোচ হলেন তিন ক্রিকেটার

০৫:৫৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪