০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
১৩০ বছরের ঐতিহাসিক ঘড়ির নতুন জীবন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে বিশেষ আয়োজন তুরস্ককে ৭০ কোটি ডলারের জেট ইঞ্জিন বিক্রিতে এগোচ্ছে যুক্তরাষ্ট্র দুর্যোগের দিনে টিকে থাকার পাঠ: কেন বাড়ছে জরুরি প্রস্তুতির গুরুত্ব বিশ্বকাপের বল নিয়ে গোলরক্ষকদের দুশ্চিন্তা, প্রশ্নের উত্তর দিলেন জো হার্ট ২০৩৮ বিশ্বকাপ আয়োজনেও আগ্রহী যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্পের উপদেষ্টা সিয়াটলে ইরান-মিসর ম্যাচ ঘিরে বিতর্ক, রংধনু পতাকা নিয়ে ফিফার সিদ্ধান্তে উত্তেজনা মোজার্টের অজানা সুরের খাতা আবিষ্কার, মিলল সাতটি নতুন সংগীতকর্ম ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাই না টেনেসি উইলিয়ামসের নাটক থেকে অপেরা: পাখি, অন্ধকার রহস্য আর গথিক আবহে নতুন রূপ ইউরোপে রেকর্ডভাঙা তাপপ্রবাহ, জলবায়ু পরিবর্তন ছাড়া ‘প্রায় অসম্ভব’ বলছেন বিজ্ঞানীরা

তুফান নিয়ে শাকিব মিমের কথোপকথন

  • Sarakhon Report
  • ০৪:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • 146
সারাক্ষণ প্রতিবেদক
বাংলাদেশের সিনেমার সুপারস্টার শাকিব খান ও বাংলাদেশের সিনেমার নন্দিত জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের গতকাল রোববার রাতে একটি অনুষ্ঠানে দেখা হয়। তবে দু’জনের খুব বেশি সময় কথা বলার সুযোগ হয়নি। কারণ যে অনুষ্ঠানে তারা নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন সেখানে দুজনেই আগত অতিথিদের সেলফি তোলাতেই সময় কাটাতে হয়েছে অনেকটা সময়। তবে মিম জানান যেটুকু সময় শাকিব খানের সঙ্গে তার কথা হয়েছে পুরোটা সময় রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমা নিয়েই কথা হয়েছে।
মিম বলেন,‘ শাকিব ভাইয়ার সঙ্গে তুফান সিনেমা নিয়েই কথা হয়েছে বেশি। ভাইয়া বললেন সিনেমাটি দেশের বাইরেও দর্শক বেশ আগ্রহ নিয়ে দেখছেন। তবে আমিও কথা দিয়েছি শিগগিরই তুফান সিনেমা হলে গিয়ে দেখবো। কারণ আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। দেশে ফিরেছি দু’তিনদিন হলো। এরমধ্যে হাতে জমে থাকা কাজগুলো শেষ করছি। শিগগিরই তুফান দেখার ইচ্ছে রয়েছে। তুফানের দুটি গানও বেশ জনপ্রিয় হয়েছে। অভিনন্দন তুফান টিমকে।’
বিদ্যা সিনহা মিমের সঙ্গে শাকিব খান দুটো সিনেমাতে অভিনয় করেছেন। একটি ‘আমার প্রাণের প্রিয়া’ ও অন্যটি ‘ধামি নিতো হবো’। ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমাটি নির্মাণ করেছেন জাকির হোসেন রাজু। এই সিনেমার ‘কী জাদু করেছো বলোনা’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো। ‘আমি নেতা হবো’ নির্মাণ করেছিলেন উত্তম আকাশ।
এদিকে শাকিব খান অভিনীত অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে। এদিকে মিম শেষ করেছেন ওয়াহিদ তারিক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এতে তিনি এতে তিনি শহীদ বুদ্ধিজীবি শহীদুল্লাহ কায়সারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।
জনপ্রিয় সংবাদ

১৩০ বছরের ঐতিহাসিক ঘড়ির নতুন জীবন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে বিশেষ আয়োজন

তুফান নিয়ে শাকিব মিমের কথোপকথন

০৪:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪