০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
র‌্যাবকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার ঘোষণা, আসছে নতুন আইন ও নাম পরিবর্তনের ভাবনা ফার্নেস অয়েলের দাম আবার বাড়ল, লিটারপ্রতি এখন ১১৩ টাকা ৫৪ পয়সা ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, বিশেষ এলাকায় সীমিত সেবা চালু মৃগীরোগে অচেতন চালক, সেই সুযোগে ভ্যান চুরি: ঝিনাইদহে মানবিকতা নিয়ে প্রশ্ন জাবিতে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কোরবানির ঈদ ২৮ মে, বাংলাদেশে জিলহজ মাস শুরু তনু হত্যা মামলায় চাঞ্চল্যকর নতুন তথ্য, ডিএনএ পরীক্ষায় মিলল চতুর্থ পুরুষের রক্ত বাংলাদেশে প্রথম ‘অরেঞ্জ বন্ড’ আসছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ডিএসই-ব্র্যাক ইপিএলের চুক্তি মুশফিকের ঐতিহাসিক সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ, সিলেটে পাকিস্তান চাপে আইএমএফের চাপ, রাজস্ব ঘাটতি আর বেতন বৃদ্ধির চাপে কঠিন বাজেটের মুখে সরকার

এবার সিনেমার অপেক্ষায় অলংকার

  • Sarakhon Report
  • ১১:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • 146

সারাক্ষণ প্রতিবেদক

অভিনয়ে নিজেকে যতোটা ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করা যায়, সেই চেষ্টাটাই করছেন এখন এই প্রজন্মের নন্দিত অভিনেত্রী অলংকার চৌধুরী। একের পর এক ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করছেন তিনি। তবে এদিকে এবারই পরিণত বয়সে এসে অলংকার চৌধুরী প্রথম কোনো সিনেমাতে অভিনয় করলেন।

সরকারী অনুদানে নির্মিত ‘মুক্তির ছোট গল্প’ সিনেমাতে অভিনয় করেছেন তিনি। সিনেমার গল্প লিখেছেন মিজানুর রহমান রুবেল। সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। এরইমধ্যে সিনেমার কাজ শেষ করেছেন অলংকার। ডাবিং-এর কাজও শেষ করেছেন গতকাল এমনটাই জানালেন অলংকার। প্রথমবার এমন একটি সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে অলংকার চৌধুরী বলেন, ‘১৯৭১ সালের মুক্তিুযদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে। কিন্তু সত্যিকার অর্থেই কী দেশ পুরোপুরি স্বাধীন হয়েছে? যুদ্ধ কিন্তু এখনো চলছে। ২০২০ সালে আমরা করোনার মতো মহামারির সঙ্গে যুদ্ধ করেছি। আমাদের জীবনে স্বাভাবিকতা কিন্তু এখনো ফিরে আসেনি।

আবার তরুণ প্রজন্মের একটা বিরাট অংশ প্রতিনিয়ত মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। তো এই সিনেমায় আমি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছি। যার নাম নদী। নদী তরুণ প্রজন্মকেই সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়। আবার মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের যে ভূমিকা ছিল তা তুলে ধরার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের স্বপ্নের দেশ হিসেবে গড়ে তুলতে নদী তার অবস্থান থেকে ভুমিকা রাখতে চায়। একজন মাসুদ জাকারিয়া সাবিন আমার ভীষণ প্রিয় পরিচালক। তার নির্দেশনায় চলচ্চিত্রে কাজ করে সত্যিই আমি ভীষণ সন্তুষ্ট। আমি এই সিনেমার একজন হিসেবে সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী।’ অলংকার এখন এই সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন।

তিনি জানান, শিগগিরই সিনেমাটি সেন্সরে যাবার কথা রয়েছে। এদিকে গতকাল বিটিভি’র ধারাবাহিক নাটক হিমেল ইসহাক পরিচালিত ‘জোড়া শালিক’ ধারাবাহিকের শুটিং করছিলেন। মিলন ও পূজার গান ‘কী করে বুঝাই’র গানের মডেল হিসেবেও অলংকার বেশ সাড়া ফেলেছেন। এরইমধ্যে প্রচালিত হয়েছে এনটিভিতে অলংকার অভিনীত রানা বর্তমান পরিচালিত ‘আপন বাঁকে’।

জনপ্রিয় সংবাদ

র‌্যাবকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার ঘোষণা, আসছে নতুন আইন ও নাম পরিবর্তনের ভাবনা

এবার সিনেমার অপেক্ষায় অলংকার

১১:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪