০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: শান্তির আশা নাকি নতুন অনিশ্চয়তার সূচনা? বিশ্বকাপের উন্মাদনায় এক হচ্ছে বিশ্ব, ফুটবলের ভাষায় গড়ে উঠছে সম্মান ও সহমর্মিতা সৃজনশীলতা চাই, কিন্তু কতটা সহনশীল আমরা? সিঙ্গাপুরে শিল্পচর্চা নিয়ে নতুন বিতর্ক জাপানের নগর উন্নয়ন প্রকল্পে বড় ধাক্কা, ব্যয় বৃদ্ধি ও শ্রমিক সংকটে থমকে যাচ্ছে একের পর এক পরিকল্পনা এশিয়াজুড়ে ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগ, ছয় আঞ্চলিক সংস্থার চুক্তি ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি: স্বস্তির বার্তা পেলেও বেশি সুবিধায় থাকতে পারে ইরান সিঙ্গাপুরে চাকরির বাজারে চাপ বাড়ছে, ছাঁটাই সর্বোচ্চ পর্যায়ে; ডিগ্রিধারীদের উদ্বেগ বেশি ভারতে ডিজেল ও বিমান জ্বালানি রপ্তানিতে বাড়ল অতিরিক্ত কর, অপরিবর্তিত পেট্রোল ‘আংটি আছে তো আসুন, না থাকলে একাই আসুন’—টেলর-ট্রাভিসের বিয়ের নিয়মে চাঞ্চল্য ঘুমের সমস্যায় স্বস্তি দিচ্ছে ভারী কম্বল, বাড়ছে জনপ্রিয়তা

নীলের বিশ্বায়ন – নীল ও ঔপনিবেশিক বাংলায় গোয়েন্দাগিরি (পর্ব-৫০)

  • Sarakhon Report
  • ১০:০০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • 141

পিয়ের পল দারাক ও ভেলাম ভান সেন্দেল

অনুবাদ : ফওজুল করিম

ফিল্টার ও পরিশ্রুতকরণ

বয়লার থেকে নীলের দানাগুলো বের হলে একটি পাকা খাতের মধ্যে দিয়ে সেগুলোকে পরিশ্রুত করার জন্য ফিল্টারের দিকে নেয়া হয়। গামলার আকারে ইটের পাকা গাঁথুনির বিশ ফিট লম্বা, পাঁচ থেকে ছয় ফিট প্রস্থের আর দেড় ফিট গভীর একটি চৌবাচ্চার উপর ফিল্টারটি রাখা হয়। এটাও ট্যাঙ্ক ও বয়লারের মতই, তবে পার্থক্য হল এই যে এর চারদিকের দেয়াল এক ফিট গভীর। ফিল্টারটি রাখা হয় এই আধারের উপর। ফিল্টারটি খুব পাতলা সূক্ষ্ম কাপড়ের যাতে শুধুমাত্র নীলের দানা ছাড়া আর সব কিছু আটকে যায়। এই কাপড়ের ছাঁকুনিটি বড় করে বানানো হয় যাতে আধারের চতুর্দিকে কাপড়টি ঝুলে থাকে। এবার নীলের দানাগুলো বের হয়ে ঘন রসের মত আটকে থাকে, আর ফিল্টার দিয়ে পানি চুঁইয়ে অন্যখানে গিয়ে পড়ে।

পরিশ্রুতকরণ টেবিলের পরিকল্পনা

চাষ দেবার বাক্স

পানি সরিয়ে নেবার পর থাকল শুধু নীলের মন্ড। এখন এই মন্ডকে প্রেসিং বক্স- এ ভারে চাপ দিয়ে একটি আকারে আনতে হবে। সাধারণতঃ আয়তক্ষেত্রের আকারেই আনা হয়: দুই ফিট × দেড় ফিট। বাক্সগুলোর আকার যাই হোক, উচ্চতা হয় নয় ইঞ্চি।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: শান্তির আশা নাকি নতুন অনিশ্চয়তার সূচনা?

নীলের বিশ্বায়ন – নীল ও ঔপনিবেশিক বাংলায় গোয়েন্দাগিরি (পর্ব-৫০)

১০:০০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪