০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সামরিক ভাষার নীরব বিস্তার: ভদ্রতার আড়ালে বদলে যাচ্ছে নাগরিক সংস্কৃতি ট্রাম্পের বড় ইঙ্গিত: সাত বছর পর তুরস্কের জন্য আবারও খুলতে পারে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি ইরানের সর্বোচ্চ নেতা খামেনির শেষযাত্রায় লাখো মানুষের ঢল, প্রতিশোধের স্লোগানে উত্তাল তেহরান ২০২৬ সালের প্রথম ছয় মাসে কারা হেফাজতে ৬১ মৃত্যু, ৬০ শতাংশই বিচারাধীন বন্দি: আসক অ্যাংলো-স্যাক্সনদের উত্থানঃ ব্রিটিশ জাতিগোষ্টি ও তাদের রাষ্ট্র শুরু হওয়ার আগের দিনগুলো বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ নিষিদ্ধ সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪; ঘটনার তদন্তে পুলিশ কুষ্টিয়ায় ব্রাজিল সমর্থকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০ বছর: যেভাবে দীর্ঘ সংঘাতের পর জন্ম নিল যুক্তরাষ্ট্র আপডেটেড দৃষ্টিতে আলেকজান্ডার: বিজেতার গৌরবের আড়ালে উঠে এলো নির্মম বাস্তবতা

রবি ঠাকুর আর নির্ঝরের গান নিয়ে ফাহমিদা নবী

  • Sarakhon Report
  • ০৬:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • 156

সারাক্ষণ প্রতিবেদক 

মন প্রশান্তি করার গান গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কবারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুররের লেখা ও সুর করা ‘ভালোবাসি ভালোবাসি’ গানটি গেয়েছেন তিনি। সঙ্গীতাযোজন করেছেন সজীব দাস। এরইমধ্যে গানটি ‘ফাহমিদা নবী’ চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি ফাহমিদা নবীর কন্ঠে প্রকাশের পর প্রবল আগ্রহ নিয়ে সবাই শুনছেন।
ফাহমিদা নবীও ভীষণ উচ্ছসিত সবার কাছ থেকে সাড়া পেয়ে। যদিও এই গান এর আগেও তিনি নানান সময়ে গেয়েছেন। তবে এবার একটু আয়োজন করে ভিডিও করে থেকে যাবার মতো করেই যেন প্রকাশ করলেন। আবার ‘এক নির্ঝরের গান’-র ধারাবাহিকতায় এবার প্রকাশিত হলো ফাহমিদা নবীর কন্ঠে ‘শাখা প্রশাখার প্রভাব নিয়ে’ গানটি। গানটি এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে।
গানটি লিখেছেন ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর। গানটির মিউজিক ডিজাইন করেছেন শুভেন্দু দাস শুভ। ফাহমিদা নবীর গানের যারা ভক্ত তারা তার কন্ঠে নতুন এই গান উপভোগ করে ভীষণ উচ্ছ্বসিত। কারণ তারা তার কন্ঠে নতুন গান শোনার অপেক্ষায় ছিলেন। যে কারণে এই গান প্রকাশের পর ফাহমিদা নবীও বেশ সাড়া পাচ্ছেন।
ফাহমিদা নবী বলেন,‘ বিশ্ব কবি রবীন্দ্রনাথের গান গাইতে গিয়ে প্রাণের মাঝে কেমন যেন একটা অদ্ভূত ভালোলাগা আর প্রশান্তি কাজ করে। এই ভালোলাগা, এই অনুভব ভাষায় প্রকাশের নয়। ধন্যবাদ সজীব দাসকে পাশে থাকার জন্য। আর নির্ঝরের গানটির কথা ও সুর এতো ভালোলাগলো যে, মনে হলো যে কথাগুলো জীবনের সঙ্গে খুউব প্রসঙ্গিক। নির্ঝর কথা চমৎকারভাবে সুরে সুরে কথার বাণীতে আমাদের জীবনের সত্য কথাগুলো প্রকাশ করে গেলো।
আমার ভীষণ ভালোলেগেছে গাইতে। আশা করছি সবাই যদি একটু মন দিয়ে গানটি শোনেন, গানের কথাগুলো উপলদ্ধি করেন তাহলে বুঝবেন যে আসলে কী বলা হচ্ছে গানে গানে। বিশেষ গানের শেষে লাইনটা, এক কথায় দারুণ। শেষ লাইনটা ঠিক এমন, ‘মুখস্থ সব তথ্য নিয়ে, প্রমাণ ছাড়াই অভিযোগে, মতামতের বাক্স খুলে ঘুরছে জনে জনে।’ সাম্প্রতিক সময়ের সঙ্গে কথাটা প্রাসঙ্গিক শতভাগই মনে হয় আমার কাছে।’
এদিকে ফাহমিদা নবীর কথা ও সুরে শাকিলার কন্ঠে প্রকাশিত হয়েছে ‘কথা জমে আছে’, শাকিলের কন্ঠে ‘সেই তুমি’, পিজুর কন্ঠে প্রকাশ হতে যাচ্ছে ‘যদি তোমার আমার আকাশ এক হতো’। সবার আগে প্রকাশিত হয়েছে শাম্মীর কন্ঠে ‘বৃষ্টির সাথে রাত্রি ঘুমায়’ গানটি। ফাহমিদা নবীর সুর করা সবগুলো গানই প্রকাশিত হয়েছে ‘ফাহমিদা নবী’ ইউটিউব চ্যানেলে।
জনপ্রিয় সংবাদ

সামরিক ভাষার নীরব বিস্তার: ভদ্রতার আড়ালে বদলে যাচ্ছে নাগরিক সংস্কৃতি

রবি ঠাকুর আর নির্ঝরের গান নিয়ে ফাহমিদা নবী

০৬:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪