০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫ দিন ধরে গোলাগুলি বা বিকট শব্দ ভেসে আসেনি ওপার থেকে এপারে

  • Sarakhon Report
  • ০৭:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • 138

জাফর আলম, কক্সবাজার

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত জুড়ে এখন নিরব, মিয়ানমার অংশে নেই কোনো গোলাগুলির শব্দ। গত ৫ দিন ধরে সীমান্তে গোলাগুলি বা বিকট শব্দ ভেসে আসেনি ওপার থেকে এপারে। তবে গোলাগুলির ঘটনা না ঘটলেও সীমান্তের কাছে বসবাসকারীদের মাঝে রয়ে গেছে আতঙ্ক ও উৎকণ্ঠা। ১৩ মার্চ ভোর থেকে রবিবার (১৭ মার্চ) বেলা ১২টা পযর্ন্ত ঘুমধুম থেকে জামছড়ির কোনো সীমান্ত পয়েন্ট দিয়ে বিস্ফোরণের কোনো আওয়াজ শোনা যায়নি।

সীমান্তে বসবাসকারীরা জানান, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপির ৬২ কিলোমিটার সীমান্তের যত  অবজারভেশন পোস্ট ছিল তার সবগুলো দখলে নিয়েছে আরকান আর্মি। মিয়ানমার সেনাবাহিনী খুইয়ে যাওয়া অবজারভেশন পোস্টগুলো আবার উদ্ধারের জন্য হামলা, অভিযান, ভারী অস্ত্র ব্যবহারের গতি বাড়াতে পারে বলে আশঙ্কায় আছি।এদিকে গত সোমবার বিকেলে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত (গুলিবিদ্ধ) ইউপি মেম্বার সাবের আহমদের কোমরের পেছনের অংশ থেকে একটি বুলেট বের করা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের সার্জারি বিভাগের ডা. শাহ আলম এ বুলেট বের করেন। তবে এখনো পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এদিকে ঘুমধুম ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো বলেন,  সকাল থেকে এখন পর্যন্ত সীমান্ত পরিস্থিতি খুব ভালো। কোনো ধরনের  শব্দ আমাদের কানে আসেনি।জামছড়ি, চাকঢালার,  তুমব্রু সীমান্তের কাছাকাছি বসবাসকারী বলেন, বর্ডার সাইট শান্ত আছে। যেন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায় এই দোয়া করি।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, বর্তমান সীমান্ত পরিস্থিতি ভালো আছে। বিজিবি আইনশৃঙ্খলা বাহিনী সীমান্তে নজরদারি বৃদ্ধির পাশাপাশি টহল জোরদার করেছেন।মিয়ানমারের বিজিপির আশ্রয় নেওয়া ১৭৭ সদস্যকে কবে নাগাদ হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের পূর্ণাঙ্গ পরিচয়ের ডাটা এন্ট্রি কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে বিজিবির একাধিক সূত্র মতে জানা যায়।

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫ দিন ধরে গোলাগুলি বা বিকট শব্দ ভেসে আসেনি ওপার থেকে এপারে

০৭:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪