১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
বীরত্বের সর্বোচ্চ সম্মান শুধু পদক নয়, আজীবনের দায়িত্ব চমক দেখালেন মামদানি, নিউইয়র্কের প্রাইমারিতে জয়ী তিন প্রার্থী বদলে দিচ্ছেন ডেমোক্র্যাট রাজনীতির সমীকরণ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ঘিরে বাড়ছে অনিশ্চয়তা, রাজনৈতিক চাপের মুখে নগর নেতৃত্ব আপনার বাড়ির অতিরিক্ত কাজের ঘর কি এখন বোঝা? রঙ আর শোবার ঘরেই বাড়তে পারে বিক্রিমূল্য এখনও স্বস্তি অধরা: সস্তা জ্বালানিতেও কাটছে না নিম্ন আয়ের আমেরিকানদের অর্থকষ্ট ক্ষমতার প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাক নিয়ে তীব্র আলোচনা আইফোন ১৮ প্রো ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা, বছরের সেরা উপহারের তালিকায় শীর্ষে থাকার আভাস যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে অপ্রত্যাশিত নায়ক: ফুটবল না জেনেও হৃদয় জয় করলেন জেমিস উইনস্টন আজকের ইউরোপে ‘সান ডে’: তীব্র তাপপ্রবাহে বন্ধ হচ্ছে স্কুল, বদলে যাচ্ছে গ্রীষ্মের জীবনযাত্রা এলান গ্রিনস্প্যানের উত্তরাধিকার: স্বাধীন কেন্দ্রীয় ব্যাংকের স্থপতি, নাকি ভাঙা বিশ্বাসের প্রতীক?

‘দুই মা’ সিনেমায় একসঙ্গে গাইলেন সাগর শান ও শ্রাবণী

  • Sarakhon Report
  • ১১:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • 187

সারাক্ষণ প্রতিবেদক

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গর্বিত সন্তান গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক এস কে সাগর শান ও রংপুরের সন্তান শান্তি নিকেতনে হিন্দুস্তান ক্ল্যাসিক্যালে উচ্চশিক্ষায় পড়াশুনায় ব্যস্ত থাকা গায়িকা শ্রাবণী সায়ন্তনী এবারই প্রথম একসঙ্গে একটি সিনেমার গানে কন্ঠ দিয়েছেন।

আজিম খান পরিচালিত ‘দুই মা’ সিনেমায় ‘খোদা জানে’ গানে সাগর শান ও শ্রাবণী কন্ঠ দিয়েছেন। এরইমধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ তারা দু’জন সম্পন্ন করেছেন। গানের কথা লিখেছেন আবুল হোসেন মজুমদার। সুর সঙ্গীত করেছেন এস কে সাগর শান। গানটি প্রসঙ্গে এস কে সাগর শান বলেন,‘ খোদা জানে গানটির কথা আমার কাছে খুবই ভালোলেগেছে। যে কারণে কথার সাথে সঙ্গতি রেখেই গানটির সুর ও সঙ্গীতায়োজন এমনভাবে করেছি যেন গানটি শুনেই শ্রোতা দর্শকের ভালোলাগে।

আর আমার সহশিল্পী শ্রাবণীও মন দিয়ে গানটি গেয়েছেন। যে কারণে গানটিও হয়ে উঠেছে শ্রোতা দর্শকের শোনার মতো গান। আশা করছি সিনেমার পর্দায় গানটির চিত্রায়ণও দর্শকের ভালোলাগবে। আর আমি গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু তারপরও একজন গায়ক হিসেবে সুর, সঙ্গীতায়োজন সম্পর্কে জ্ঞান থাকাও জরুরী বলে আমি মনেকরি।’

শ্রাবণী বলেন,‘ সিনেমায় আমার খুব কমই গান গাওয়া হয়েছে। তব্ওু খোদা জানে-গানটি আমার অনেক প্রিয় একটি গান। গানের সুন্দর কথার জন্য আবুল হোসেন মজুমদার ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সেই সাথে শান ভাইয়ার প্রতিও কৃতজ্ঞতা, কারণ মিষ্টি একটা সুরে চমৎকার কম্পোজিসন করেছেন তিনি। আশা করছি গানটি সবার ভালোলাগবে।’

সাগর শানের সঙ্গীত পরিচালনায় সাথী খান গেয়েছেন ‘বিচিত্র মন’, ‘প্রেমের ফান্দে’, ‘বহুরূপী মানুষ’, এফ এস সুমন গেয়েছেন ‘আমার হইলিনা’,‘ কালা বাবু’, জানে আলম গেয়েছেন ‘লাল চান’, ‘চোখের ভাষা’ গানগুলো। সর্বশেষ মোঃ ইকবাল পরিচালিত ‘ডেড বডি’ সিনেমায় এফ এ প্রিতমের সুরে শ্রাবণী ও সাগর শানের সঙ্গীতায়োজেন ‘জানরে’ গানটিতে কন্ঠ দিয়েছেন প্রিতম কুমার ও শ্রাবণী সায়ন্তনী।

এদিকে আপাতত শ্রাবণী শান্তিনিকেতনে আছেন। সেখানে পড়াশুনা নিয়ে ব্যস্ত আছেন তিনি। বিগত বেশকিছু দিন তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলেন। কারণ বেশকিছুদিন যাবত তিনি পরিবারের কারো সঙ্গেই যোগাযোগ করতে পারছিলেন না। আবার ছাত্রদের নির্মমভাবে খুন হওয়া, মারা যাওয়াও তিনি মেনে নিতে পারছিলেন না। এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তার মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জনপ্রিয় সংবাদ

বীরত্বের সর্বোচ্চ সম্মান শুধু পদক নয়, আজীবনের দায়িত্ব

‘দুই মা’ সিনেমায় একসঙ্গে গাইলেন সাগর শান ও শ্রাবণী

১১:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪