০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
সন্ত্রাসবিরোধী যুদ্ধের ২৫ বছর: নিরাপত্তার নামে আমেরিকার দীর্ঘ অতিরিক্ত-প্রতিক্রিয়ার হিসাব ঋষভ পন্তের বিশ্বরেকর্ড, টেস্টে দ্রুততম ১০০ ছক্কার মাইলফলক খরা মোকাবিলার জরুরি পরিকল্পনা প্রকাশে ব্রিটিশ সরকারের ‘নিরাপত্তা’ যুক্তি, বাড়ছে উদ্বেগ ইউরোভিশন ২০২৭: রাজধানী সোফিয়াকে হারিয়ে আয়োজক হচ্ছে কৃষ্ণসাগরের শহর বুর্গাস পরমাণু বোমার আগের হিরোশিমা-নাগাসাকি ফিরিয়ে আনছে মাইনক্রাফটের কর্মশালা সাইনসবুরির দোকানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল শনাক্তকরণ, বন্ধ হলো মুখ স্ক্যান ব্যবস্থা ‘হিরোস’ ও ‘ন্যাশভিল’-খ্যাত অভিনেত্রী হেইডেন প্যানেটিয়েরে ৩৬ বছর বয়সে মারা গেছেন ভ্রমণে হালকা ব্যাগ? না, বরং বেশি করে সঙ্গে নিন! আফগান নারীদের পাশে দাঁড়ানো মানে শুধু অধিকার রক্ষা নয়, ভবিষ্যৎ আফগানিস্তানকে বাঁচিয়ে রাখা হোয়াইট হাউসের বিশাল বলরুম নির্মাণে সুপ্রিম কোর্টের অনুমতি চাইলেন ট্রাম্প

রক্তদানের উপকারিতা

  • Sarakhon Report
  • ০৩:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • 133

সারাক্ষণ ডেস্ক

পৃথিবীতে যত ভালো কাজ আছে তার মধ্যে অন্যতম হলো রক্তদান করা। রক্তদানের নিঃস্বার্থ কাজ অনেকের জীবন বাঁচাতে পারে এবং অনেক গ্রহীতাকে উপকৃত করতে পারে, আপনি কি জানেন যে রক্তদান রক্তদাতাকেও বিভিন্ন সুবিধা প্রদান করে? বিশেষজ্ঞদের মতে রক্তদানের অনেকগুলো উপকারিতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক

মানসিক স্বাস্থ্য ভালো রাখে : রক্ত দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি জীবন বাঁচায়। প্রত্যেক দাতার রক্ত তিনজন পর্যন্ত ভিন্ন ব্যক্তি ব্যবহার করতে পারেন যাদের ট্রান্সফিউশন বা অন্যান্য রক্তের পণ্য প্রয়োজন। নিঃস্বার্থভাবে করা এই কাজ পরিপূর্ণতা এবং ইতিবাচকতার অনুভূতি তৈরি করে। যা মানসিক স্বাস্থ্যের উন্নতি করে। রক্ত দান করলে তা মানসিক চাপ কমাতে কাজ করে, আত্মীয়তার অনুভূতি দিতে পারে এবং একাকিত্বের অনুভূতি কমাতে কাজ করে।

মিনি স্বাস্থ্য স্ক্রীনিং : রক্ত দান করার আগে কিছু শারীরিক পরীক্ষা এবং স্ক্রীনিং করতে হয়। এর মধ্যে রয়েছে নাড়ি, রক্তচাপ, শরীরের তাপমাত্রা এবং হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করা। একজন ডাক্তার আপনার ক্লিনিকাল ইতিহাস পর্যালোচনা করে এবং স্বাস্থ্য মূল্যায়ন পরিচালনা করে। এতে করে আপনার স্বাস্থ্যের ছোটখাটো পরীক্ষা হয়ে যায়। যা আপনার কোনো রোগের ঝুঁকি থাকলে তা বুঝতে সাহায্য করে।

বিনামূল্যে রক্ত বিশ্লেষণ : রক্তদানের মাধ্যমে আপনি বিনামূল্যে রক্তের বিশ্লেষণও পান, যা এইচআইভি, হেপাটাইটিস বি এবং সি সংক্রমণের পাশাপাশি সিফিলিসের মতো রোগের জন্য পরীক্ষা করে। রক্তদাতার কোনো সমস্যা থাকলে তা জানানো হয়, যাতে সে অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা করতে পারে।

হৃদরোগ প্রতিরোধ : নিয়মিত রক্তদান রক্তে আয়রনের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে, যা অক্সিডেটিভ কমায়। এটি কার্ডিওভাসকুলার সিস্টেমের ক্ষতি রোধ করে। ২০২২ সালে ট্রান্সফিউশন মেডিসিন রিভিউ জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে, রক্তদান হৃদরোগের বিরুদ্ধে লড়াই করতে কাজ করে। তবে রক্তদান হৃদরোগের ঝুঁকিকে প্রভাবিত করে কি না তা নিশ্চিতভাবে নির্ধারণ করার জন্য আরো উচ্চমানের গবেষণা প্রয়োজন।

ক্যান্সার ঝুঁকি হ্রাস : জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যে, রক্তে আয়রনের মাত্রা হ্রাস হলে তা ক্যান্সারের ঝুঁকিকে প্রভাবিত করতে পারে। গবেষকরা দেখেছেন যে, যারা আয়রন রিডাকশন থেরাপি বা ফ্লেবোটমি করেছেন তাদের কন্ট্রোল গ্রুপের তুলনায় নতুন ভিসারাল ক্যান্সার হওয়ার ঝুঁকি কম ছিল। রক্তদান শরীরের আয়রন সঞ্চয়কেও কমিয়ে দেয়, যা প্রমাণ করে যে আয়রনের মাত্রা নিয়ন্ত্রণে রাখলে ক্যান্সারের ঝুঁকি কম হতে পারে।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসবিরোধী যুদ্ধের ২৫ বছর: নিরাপত্তার নামে আমেরিকার দীর্ঘ অতিরিক্ত-প্রতিক্রিয়ার হিসাব

রক্তদানের উপকারিতা

০৩:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪