১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
এআই বিপ্লবের স্বপ্ন, নাকি রাজনৈতিক প্রদর্শনী? বেলজিয়ামের দাপটে যুক্তরাষ্ট্র বিদায়, ৪-১ জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রেড ডেভিলস অর্থের বিশ্বকাপে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুটবলের আত্মা স্পেনের নাটকীয় জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, রোনালদোর বিশ্বকাপ অধ্যায়ের সম্ভাব্য সমাপ্তি অজেয়তার মিথ ভাঙছে: ইসরায়েলের নিরাপত্তা নীতির সামনে নতুন বাস্তবতা জুলাই নিয়ে মন্তব্যে অভিযোগের পর বিতর্ক: বাকস্বাধীনতার সীমারেখা কোথায়? ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা, দুই গ্রামের সংঘর্ষে আহত অন্তত ৪০ জিম্বাবুয়ের কাছে ২৫ রানে হার, নাহিদ রানার রেকর্ড বোলিংও বাঁচাতে পারল না বাংলাদেশ নতুন টেস্ট অধিনায়ক বাবর আজমের বার্তা: শৃঙ্খলা, ফিটনেস ও পারফরম্যান্সে কোনো আপস নয় ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানের সঙ্গে চুক্তি হবে, না হলে ‘কাজ শেষ করবে’ যুক্তরাষ্ট্র

জন্মদিনের পর ধারাবাহিক দিয়ে অভিনয়ে ফিরছেন ছবি

  • Sarakhon Report
  • ১২:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • 143
সারাক্ষণ প্রতিবেদক
নতুন একটি ধারাবাহিকে কাজ শুরু করার কথা ছিলো গুনী অভিনেত্রী ফারজানা ছবির। কিন্তু কোটা আন্দোলন এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কারণে পিছিয়ে যায় তার নতুন ধারাবাহিকে কাজ করা। তবে আজ জন্মদিনে ছবি জানালেন, আগামী ১৯ আগস্ট থেকে তিনি মাছরাঙ্গা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘মিলন হবে কতোদিনে’র শুটিং-এ অংশ নিতে যাচ্ছেন তিনি।
নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন এবং পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল। ছবি জানালেন আরো দুটি ভিন্ন চ্যানেলে তার অভিনীত কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’ ও সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত ‘বোকা প্রেম’ ধারাবাহিক নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এদিকে দুটি ধারাবাহিক প্রচারের পাশাপাশি তিনটি নতুন বিজ্ঞাপনও প্রচার হচ্ছে বিভিন্ন চানেলে। বিজ্ঞাপন তিনটি হলো শঙ্খদাস গুপ্তের একটি বহুজাতিক প্রতিষ্ঠানের অ্যারোসল, আইরিনের পরিচালনায় ডেটল ও প্রাণ টিমের নির্দেশনায় নির্মিত ভিশন এসি।
তিনটি বিজ্ঞাপনের জন্যই বেশ সাড়া পাচ্ছেন তিনি। এদিকে আজ ছবির জন্মদিন। বিগত জীবনের প্রতিটি জন্মদিনই কেটেছে অনেক উচ্ছ্বাস আর আনন্দের মধ্যদিয়ে। কিন্তু এবারের জন্মদিনকে ঘিরে তার নিজের কোনো উচ্ছ্বাস বা আনন্দ নেই। হয়তো পরিবারের সদস্যরা দিনটিকে একটু বিশেষায়িত করে তোলার চেষ্টা করবে। কিংবা দুই ছেলেকে একটু আনন্দ দেবার চেষ্টা থাকবে ছবির। এর বাইরে বিশেষ কিছু নয়।
ফারজানা ছবি বলেন,‘ বিগত আন্দোলনকে ঘিরে আমরা যে বর্বতার পরিচয় দিয়েছি, আমার মনে হয় সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। একজন গর্ভবতী মহিলা পুলিশকে দেখলাম তিনি বাঁচার জন্য আকুতি করছেন। কিন্তু তার আঁকুতি না শুনে তাকে মেরে ফেলা হলো, তাকে জবাই করা হলো। এই নৃশংসতাটা আমাদের বিবেককে জাগ্রত করে বন্ধ হওয়া উচিত ছিলো।
সত্যি বলতে কী এখন বাতাসটা অনেক ভারী লাগে। আমার বোধ হবার পর আমার ভেতর এতোটা খারাপ লাগা কখনো কাজ করেনি। পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি আমি। ক্ষমতা বদলের পর তারা কখনো যারা ইতিহাস সৃষ্টি করে গেছেন, দেশের জন্য কাজ করে গেছেন তাদের কখনো অসম্মান করেনি, যা আমরা করেছি। ক্ষমতা বদলের সাথে সাথে এই যে অসম্মান করার মানসিকতাটাও বদলাতে হবে। আমি মন থেকে চাই দ্রুত দেশে শান্তি ফিরে আসুক, সবার জীবনে স্থবিরতা ফিরে আসুক। আমাদের সবার জীবন সুন্দর হয়ে উঠুক।’

জনপ্রিয় সংবাদ

এআই বিপ্লবের স্বপ্ন, নাকি রাজনৈতিক প্রদর্শনী?

জন্মদিনের পর ধারাবাহিক দিয়ে অভিনয়ে ফিরছেন ছবি

১২:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪