১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
এআই বিপ্লবের স্বপ্ন, নাকি রাজনৈতিক প্রদর্শনী? বেলজিয়ামের দাপটে যুক্তরাষ্ট্র বিদায়, ৪-১ জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রেড ডেভিলস অর্থের বিশ্বকাপে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুটবলের আত্মা স্পেনের নাটকীয় জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, রোনালদোর বিশ্বকাপ অধ্যায়ের সম্ভাব্য সমাপ্তি অজেয়তার মিথ ভাঙছে: ইসরায়েলের নিরাপত্তা নীতির সামনে নতুন বাস্তবতা জুলাই নিয়ে মন্তব্যে অভিযোগের পর বিতর্ক: বাকস্বাধীনতার সীমারেখা কোথায়? ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা, দুই গ্রামের সংঘর্ষে আহত অন্তত ৪০ জিম্বাবুয়ের কাছে ২৫ রানে হার, নাহিদ রানার রেকর্ড বোলিংও বাঁচাতে পারল না বাংলাদেশ নতুন টেস্ট অধিনায়ক বাবর আজমের বার্তা: শৃঙ্খলা, ফিটনেস ও পারফরম্যান্সে কোনো আপস নয় ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানের সঙ্গে চুক্তি হবে, না হলে ‘কাজ শেষ করবে’ যুক্তরাষ্ট্র

শুভ জন্মদিন নিথর মাহবুব

  • Sarakhon Report
  • ০২:১৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • 155
সারাক্ষণ প্রতিবেদক
বাংলাদেশের এই প্রজন্মের কাছে মুকাভিনয় শিল্পীকে বিশেষভাবে পরিচিত করে তুলতে যে ক’জন মুকাভিনয় শিল্পীর বিশেষ ভুমিকা রয়েছে তার মধ্যে প্রধান ভূমিকায় আছেন মুকাভিনেতা, সাংবাদিক নিথর মাহবুব। দেশের একজন নন্দিত মূকাভিনয় শিল্পী তিনি। কথা ছাড়াই অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন তিনি। শিশু- কিশোরদের কাছে ‘মূকাকু’ হিসেবে রয়েছে তার বিশেষ পরিচিত।

বাংলাদেশের মূকাভিনয় শিল্পের তরুণ প্রজন্মের কাণ্ডারী বলা হয় তাকে। মূকাভিনয়ের বাইরে মঞ্চ ও টিভিনাটকে অভিনয় করেও তিনি দর্শকদের মুগ্ধ করছেন। আজ ১৮আগস্ট নিথর মাহবুবের জন্মদিন। প্রতি বছর জন্মদিনকে ঘিরে মাইমের শো করেন, গত দুই বছর ধরে তিনি নিজের লেখা, সুরে ও কণ্ঠে জীবন মুখী গানও প্রকাশ করে আসছেন, এ বছরও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একটি গান প্রকাশ করার পরিকল্পনা ছিল। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় থাকায় বর্তমানে সব কিছু থেকে দূরে আছেন বলে জানিয়েছেন এই শিল্পী। এবছর জন্মদিনকে ঘিরে তাই কোন আয়োজন রাখেননি তিনি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই তিনি ছাত্রদের পক্ষে অবস্থান নেন, থেকেছেন রাজ পথেও।  নিথুর মাহবুব বলেন,‘ এই মুহুর্তে সবমিলিয়ে ভালো নেই। যে কারণে জন্মদিন নিয়ে কোনো উচ্ছাস নেই। বাবা মা’কে খুউব মিস করছি। আজ তারা বেঁচে থাকলে হয়তো তাদের কাছেই চলে যেতাম। বাবা মায়ের জন্য, আমার জন্য সবার কাছে দোয়া চাই।’  স্বাধীনতার পরবর্তীতে পার্থ প্রতিম মজুমদারের হাত ধরে বাংলাদেশে মূকাভিনয় শিল্পের আগমন ঘটলেও ১৯৮১সালের দিকে তিনি ফ্রান্স প্রবাসী হয়ে গেলে দেশে শিল্পটির আর প্রত্যাশিত বিস্তার ঘটেনি।
পার্থ প্রতিম মজুমদার চলে যাবার প্রায় ২৫ বছর পর এসে শিল্পটি হাল ধরেন তরুণ প্রজন্মের নিথর মাহবুব। তার চর্চার মধ্য দিয়ে দেশে ব্যাপক পরিচিতি লাভ করে শিল্পটি। ঢাকা সহ সারা দেশে গড়ে উঠেছে অনেক মূকাভিনয়ের দল ও মূকাভিনয় শিল্পী। মূকাভিনয় চর্চা করার পাশাপাশি শিল্পটিকে জনপ্রিয় করতে তিনি চালিয়ে গেছেন নানা কর্মকাণ্ড। সবাই এই শিল্পের চর্চা করে পরিচিতি পেয়ে বিদেশ চলে গেলেও তিনি এই শিল্পটির স্বার্থে দেশে থাকায় প্রতিজ্ঞাবদ্ধ। শিল্পটির প্রচার প্রসারের জন্য ২০০৮ সালে ঢাকায় গড়ে তোলেন মাইম আর্ট নামে মূকাভিনয় দল।
জনপ্রিয় সংবাদ

এআই বিপ্লবের স্বপ্ন, নাকি রাজনৈতিক প্রদর্শনী?

শুভ জন্মদিন নিথর মাহবুব

০২:১৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪