০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি? নেপালের মরদেহ শনাক্ত সংকট: এখনো নিখোঁজ ২,৪২৬ জন; ৫১৭ বিদেশি নাগরিক রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ৪০-৫০ টাকার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রংপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, নিখোঁজ গাড়ি উদ্ধারে অভিযান ঢাকার যানজট কমাতে ৪ মাসের সময়সীমা, করওয়ান বাজারের কাঁচাবাজার যাবে গাবতলীতে ক্যানসারের ঝুঁকি কমাতে এখন থেকেই মানুন ৫টি সহজ অভ্যাস নিজ দলের কর্মীর সঙ্গে বিরোধ, মারধরের পর যুবদল নেতার মৃত্যু একই দিনে মনপুরার ৩ শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত, লড়াই হবে ভিক্টোরিয়ার সঙ্গে নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় নিখোঁজ বন্ধু, ভেসে গেল গ্ল্যান্সির পরিচিত গ্রাম

দীপার অতিথি বিউটি—সাদিয়া লিজা

  • Sarakhon Report
  • ১১:৫৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • 125

সারাক্ষণ প্রতিবেদক

প্রায় তিন বছর যাবত নাগরিক টিভিতে প্রচার চলতি রান্না বিষয়ক অনুষ্ঠান ‘রান্নার এক্সপার্ট’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী দীপা খন্দকার। কিছুদিন আগেই তিনি পরপর নতুন দু’টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন। তবে আপাতত দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় বিধায় কোনো নাটক বা সিনেমার কাজ হচ্ছেনা। যে কারণে দীপাও আপাতত পরিবারকেই সময় দিচ্ছেন আর দেশের এই চলমান দুর্যোগ যেন দ্রুত সেরে উঠে সেজন্য আল্লাহর কাছে প্রতি মুহুর্তে প্রার্থনাও করছেন।

তবে ‘নাগরিক’ টিভিতে প্রচার চলতি রান্না বিষয়ক অনুষ্ঠানটির নিয়মিত উপস্থাপনা করছেন। এরইমধ্যে এই অনুষ্ঠানে তার নিমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন লালন কন্যা’খ্যাত সঙ্গীতশিল্পী নাসরিন আক্তার বিউটি ও এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সাদিয়া লিজা।

দীপা খন্দকার বলেন,‘ বিউটিকে আমি আগে থেকেই চিনতাম, জানতাম। তার কন্ঠের গানও আমার খুউব ভালোলাগে। তবে সাদিয়া লিজার সঙ্গে আমার শুটিং—এর দিনই প্রথম পরিচয়। মেয়েটা দেখতে বেশ মিষ্টি। বেশ বিনয়ীও বটে। দু’জনের সঙ্গেই আড্ডা দিয়ে ভালোলাগলো।

আর গানের শিল্পীদের সঙ্গে এই ধরনের অনুষ্ঠানে শুটিং করার বাড়তি সুবিধা হলো গানও শোনা যায়। অভিনয়ের দুনিয়া সম্পর্কে আমার মোটামুটি বেশ ভালো ধারনা আছে। গানের শিল্পীরা অনুষ্ঠানে এলে গান সম্পর্কে বা গানের ভুবন সম্পর্কে অনেক কিছু জানতে পারি। বিউটি ও সাদিয়া লিজার সঙ্গে আড্ডা দিয়ে ভালোলাগলো। আশা করছি তাদের পর্ব দর্শকেরও ভালোলাগবে।’

বিউটি বলেন,‘ দীপা আপুর অভিনয়ের ভক্ত আমি সেই ছোটবেলা থেকেই। কী সুন্দর অভিনয় করেন তিনি। তার উপস্থাপনাও এতো চমৎকার, ভাবাই যায়না। যতোক্ষণ ছিলাম তারসঙ্গে মনে হচ্ছিলো যেন অতি আপনজন কারো সঙ্গেই ছিলাম।

’ সাদিয়া লিজা বলেন,‘ অনুষ্ঠানে আমাকে যে রেসেপি রান্না করতে বলা হয়েছিলো তা আমার জানা ছিলো বিধায় আমার জন্য সহজ ছিলো। দীপা আপুর আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। একজন ভীষণ বিনয়ী শিল্পী তিনি। আর গতকাল আমার ভালোবাসা নয়নের নেশা গানটি প্রকাশ পেয়েছে। সবাইকে শোনার অনুরোধ রইলো।’

দীপা খন্দকার জানান এর আগে তিনি আরটিভি, একুশে টিভি, চ্যানেলে টুয়েন্টি ফোর—এর বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন। আপাতত ‘নাগরিক’ টিভির এই অনুষ্ঠানেরই উপস্থাপনা করছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি?

দীপার অতিথি বিউটি—সাদিয়া লিজা

১১:৫৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪