০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ঢাকার শিশুদের দিনে প্রায় ৫ ঘণ্টা স্ক্রিনে আসক্তি, বাড়ছে ঘুমের সমস্যা ও মানসিক ঝুঁকি জেলবন্দী  অবস্থায়  গুরুতর অসুস্থ হওয়া  আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রথম জানাজায় মানুষের ঢল  চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমির মৃত্যু, আইসিইউতে শেষ নিঃশ্বাস সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, বিজিবি-বিএসএফ বৈঠকের আলোচনা ওমানে রহস্যজনক মৃত্যু: চট্টগ্রামের চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার মায়ের দুধ কম হওয়ার পেছনে মিলল নতুন কারণ, বদলাচ্ছে চিকিৎসাবিজ্ঞানের ধারণা ফিলিপাইনের রাজনীতিতে নতুন ঝড়, ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের বিরুদ্ধে অভিশংসন দিল্লিতে গ্রেপ্তার ‘দ্য স্কিন ডক্টর’, কপুর পরিবারের বিরুদ্ধে পোস্ট ঘিরে বিতর্ক নিট প্রশ্নফাঁস কাণ্ডে তোলপাড় ভারত, অনিশ্চয়তায় ২২ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ দিল্লিতে চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চালক-সহকারী

ভালোবাসার আকাঙ্ক্ষা

  • Sarakhon Report
  • ০৯:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • 186
 মাসুদ পথিক
হঠাৎ তরমুজ দানা বুনতে বুনতে কোমল মাটিতে চেপে ধরে কেউ বলুক ভালোবাসি
সে খুশিতে উড়তে থাকুক দানা খেতে আসা সহস্র পাখিরা
বীজ খেকো বাবুই তাড়াতে তাড়াতে, সন্ধ্যার বাঁশঝাড়ে আমাকে বুকে চেপে ধরুক গোপনে
আর আলতো করে জড়িয়ে ফিসফিস কেউ বলুক ‘ভালোবাসি’
পুকুর ঘাটে কিংবা নদীর জলে বাসন মাজতে মাজতে পালাতক মাছের পিছু নিতে নিতে
মাছ ভেবে আমাকে জড়িয়ে ধরুক, আর নাকে নাক ঘঁষে বলুক, ভালোবাসি
চাষ ফেরত কেউ ভিখিরির মতো জল চাইতে এসে আঙুলে আঙুল লেগে গেলে বলুক না,  ভালোবাসি
আমি বকরিকে ঘাস খাওয়াই যখন বাড়ির আড়ে, তখন কেউ আমার খোঁপায় বকের পালক গুজে দিতে দিতে চেপে ধরুক
চাঁদনিরাতে বারান্দায় বসে যখন দাদির কেচ্ছা শুনি, ঠিক তখন চুপিচুপি কেউ আসুক, আমার চুলে হারিয়ে যাওয়া শুকতারা গুজে দিকনা
হুঁকার ভেতরের পানি বদলের নামে আমাকে কেউ ভরে নিয়ে দিকনা সুখ টান
আর আমি ধোঁয়া হয়ে ছড়িয়ে পড়ি পুরো সংসারে
মধ্যরাতে রাতজাগা পাখির শব্দে ঘুম ভেঙে গেলে কেউ এসে শীতার্ত আমাকে বুকের খাঁচায় ভরে বলুক, শুধু ভালোবাসি
আমার নামাজ সমাপ্ত হলে, জায়নামাজে বসে পড়ুক কেউ আর তসবির দানার মতো বলুক, ভালোবাসি ভালোবাসি
কিংবা স্বরস্বতী পূজোর পর্বে, হৃদপিণ্ডফুল অর্পণ করে বলুক-না কেউ, দেবী, প্রিয়তমা ভালোবাসি শুধু তোকে ভালোবাসি
অনেক চাষের পর হালের গরু দুটি উদ্দেশ্যহীন মাঠে ছেড়ে দিয়ে বাদাম ক্ষেতে আমাকে পরম মমতায় বুনে দিক
অথবা চান করে এসে রান্নার আয়োজনে আমি, কেউ এসে ভেজা চুলে নাক ডুবিয়ে বলুক, মাটি, শুধু তোকেই ভালোবাসি
আর তখন আমি তার স্পর্শে গলে গলে গলে ঘামের কাদা হয়ে রান্নাঘরের বিছানায় মিশে যাবো, আরো
কোনো একদিন ঘরের কোণে মাধবীলতা হয়ে জন্মাবো নিশ্চয়
খুব শূন্যতায়, কেঁদে কেঁদে বুক ভাসালে কেউ-কি সামনে এসে অশ্রু মুছিয়ে দিতে পারে না?
আমার অশ্রুর দানা খেতে খেতে বলতে পারে-না ভালোবাসি, কান্না তোকে ভালোবাসি…!
মরে যাওয়া আমি এক, আমার কবর খুঁড়ে লাশ খেতে আসা শেয়াল, আমাকে দেখে আশ্চর্য হোক, না-খেয়ে চুমুয় চুমুয় বাঁচিয়ে তুলুক
কেননা ভালোবাসা ছাড়া আমি স্বর্গেও যেতে চাই না-যে
অবহেলায় মরে যা আমি এখন বসে থাকি কবরে, সাজিয়ে ভালোবাসার সংসার
কবরে বুনেছি কোমল ঘাস, প্রিয় বকরিটি হয়তো ঘাস খেতে এসে ভালোবেসে ডাকবে, ভালোবাসি মা, প্রিয়তাম মা
ভালোবাসার আজীবন ভিখিরি আমিকে মৃত ভেবে ফেলে গেছে রাতের শেষ নক্ষত্রও
ফেলে গেছে যুদ্ধের শেষ আহত সৈনিকটিও
তবুও এমনটা কি হতে পারেনা? কালের শেষ চাষা ক্ষেতে একাকী হাল দিতে এসে আমাকেই মাটির দলার মতো বুকে তুলে নিবে
তার বুকের ভেজা মাটিতে বুনে নিবে! পারেনা কী হতে?
পরম মায়ায় বলবে, খুব ভালোবাসি, ওগো প্রিয়তমা মাটি
আমি তখন সুখে সুখে থরথর শোকপাখি হয়ে উড়ে বেড়াবো মাঠে মাঠে, আহা!
আর আর হাজারো ভালোবাসাহারা প্রেয়সীর হাহাকারে, হাহাকারে মিশে রইবো…
মাসুদ পথিক,  বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত
জনপ্রিয় সংবাদ

ঢাকার শিশুদের দিনে প্রায় ৫ ঘণ্টা স্ক্রিনে আসক্তি, বাড়ছে ঘুমের সমস্যা ও মানসিক ঝুঁকি

ভালোবাসার আকাঙ্ক্ষা

০৯:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪