০২:১০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ হস্তক্ষেপে ঘুরে দাঁড়াল ইয়েন, আরও পদক্ষেপের ইঙ্গিত সিন্ধু পানি চুক্তি: ছয় দশক পর বদলে যাওয়া বাস্তবতায় নতুন হিসাবের সময় ভাঁজযোগ্য আইফোনের উৎপাদন দিনে মাত্র কয়েকশ, বাজারে সরবরাহ নিয়ে শঙ্কা

গ্রেফতারসহ মেজিস্ট্রেসি পাওয়ার পেলো সেনাবাহিনী

  • Sarakhon Report
  • ০২:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • 132

গ্রেফতারসহ মেজিস্ট্রেসি পাওয়ার পেলো সেনাবাহিনী।

ঢাকাসহ সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনীকে আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে ড. ইউনূসের নেতৃত্বধীন অন্তবর্তী সরকার। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতা পেয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা এক প্রজ্ঞাপনে সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কথা জানানো হয়।

প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৬০ দিনের জন্য এ ক্ষমতা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন সিনিয়র সহকারী সচিব জেতী।

সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারী কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ভয়েস অফ আমেরিকার বলেন, “যেসব ধারা উল্লেখ করে সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তাতে গ্রেফতারসহ অনেক কিছু করতে পারবে।”

তিনি বলেন, “৬৪ ধারায় বর্ণিত ক্ষমতা অনুযায়ী তারা গ্রেফতার করতে পারবে। আর ১০৫ অনুসারে সরাসরি তল্লাশি করার ক্ষমতা দেওয়া হয়েছে।”

প্রজ্ঞাপনে উল্লেখিত আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা- ধারা: ৬৪-ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা রয়েছে।

ধারা: ৬৫- গ্রেফতার করার ক্ষমতা, বা তার উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনা জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন।

ধারা: ৮৩/৮৪/৮৬-ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্ট এর অধীনে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা।

ধারা:৯৫(২)- নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা।

ধারা: ১০০- ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য জন্য অনুসন্ধান-ওয়ারেন্ট জারি করার ক্ষমতা।

ধারা: ১০৫- সরাসরি তল্লাশি করার ক্ষমতা, তাঁহার উপস্থিতিতে যে কোন স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ-ওয়ারেন্ট জারি করতে পারেন।

ধারা: ১০৭- শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা: ১০৯- ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তিদের ভাল আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীর ক্ষমতা।

ধারা: ১১০- ভাল আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা: ১২৬- জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা।

ধারা:১২৭-বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা।

ধারা:১২৮- বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা: ১৩০- বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা: ১৩৩- স্থানীয় উপদ্রবে ক্ষেত্রে ব্যাবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা।

ধারা: ১৪২-জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা।

ভয়েস অব আমেরিকা বাংলা

জনপ্রিয় সংবাদ

বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ

গ্রেফতারসহ মেজিস্ট্রেসি পাওয়ার পেলো সেনাবাহিনী

০২:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪