০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
জাপানে ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর মেগা কম্পনের সতর্কতা, আতঙ্কের মধ্যেও সতর্ক থাকার নির্দেশ চীনের খাদ্য নিরাপত্তা অভিযানে সহিংসতা ও গোপন কার্যালয় উন্মোচন: রেকর্ড জরিমানার আড়ালে ভয়ঙ্কর চিত্র চীনের ‘সুপার পাউডার’ বিপ্লব: প্লাজমা মিল কি বদলে দেবে সামরিক প্রযুক্তির শক্তির ভারসাম্য? চীনের জ্বালানি কৌশল নতুন করে ভাবনায়, হরমুজ সংকটে আমদানি নির্ভরতার ঝুঁকি সামনে হরমুজে উত্তেজনা চরমে, যুদ্ধবিরতি ভাঙার মুখে: আলোচনায় ফিরবে কি যুক্তরাষ্ট্র-ইরান? ক্যানসেল কালচার ছিল নির্মম—আর পুরোপুরি এলোমেলো মহারাজার মতো জীবন: ভারতের নতুন রাজপ্রাসাদে বিলাসবহুল থাকার অভিজ্ঞতা টিম কুক সরে দাঁড়াচ্ছেন, অ্যাপলের নতুন প্রধান জন টারনাস পাকিস্তান অপ্রত্যাশিত শান্তির মধ্যস্থতাকারী: ইরান যুদ্ধ আলোচনায় নতুন ভূমিকায় ইসলামাবাদ ভোটের আগেই তালিকা থেকে নাম বাদ, দ্রুত শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৬৩)

  • Sarakhon Report
  • ১১:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • 131

শ্রী নিখিলনাথ রায়

কিন্তু মীর নজফ খাঁ নিশ্চিন্ত না থাকিয়া অনুসন্ধানে অবগত হইলেন যে, পরিখার যে অংশ পর্ব্বতশ্রেণীর সহিত মিলিত হইয়াছে, তাহার নিকটে ঝিলের একটি স্থানের জল নাতিগভীর হওয়ায় তাহা অনায়াসে অতিক্রম করিয়া ইংরেজশিবিরে যাওয়া যাইতে পারে। নজফ খাঁ কতকগুলি সুশিক্ষিত সৈন্য লইয়া ঝিলের সেই অল্প- গভীর স্থানটি পার হইয়া, ইংরেজ শিবির আক্রমণ করিলেন। তৎপূর্ব্বেই বৃদ্ধ নবাব মীরজাফর ইংরেজদিগের সহিত মিলিত হইয়াছিলেন।

নজফ খাঁর আক্রমণে তিনি ভীত হইয়া, গঙ্গাবক্ষে নিজ নৌকায় পলায়ন করেন। তাঁহার নৌকা নদীগর্ভে নিমগ্ন হওয়ার উপক্রম হইলে, ইংরেজেরা কতকগুলি তেলিঙ্গাকে তাঁহার দেন। নজফ খাঁ ইংরেজ শিবির লুণ্ঠনপূর্ব্বক সাহায্যের জন্য পাঠাইয়া অনেক দ্রব্য লইয়া আপনা- দিগের সুরক্ষিত শিবিরে প্রত্যাগত হন। তিনি আরও দুই এক বার ইংরেজ শিবির আক্রমণ করিলে, ইংরেজেরা ব্যতিব্যস্ত হইয়া কোন্ পথ দিয়া তিনি উপস্থিত হন, তাহার আবিষ্কারে প্রবৃত্ত হইলেন।

সহসা এক সুযোগ হইল। একটি ইংরেজ সৈন্য কোন কারণে কোম্পানীর কার্য্য হইতে বিতাড়িত হওয়ায়, মীরকাশেমের সৈন্তদিগের সহিত যোগ দেয়। এক্ষণে সে আবার বিশ্বাসঘাতকতা অবলম্বন করিয়া, ইংরেজদিগের আক্রমণের সুযোগ বলিয়া দিবার জন্য ইংরেজশিবিরে উপস্থিত হইল। সে সেই ঝিল পার হওয়ার পথ জানিত। ইংরেজেরা তাহার পূর্ব্ব অপরাধের ক্ষমা করিয়া, তাহাকে অভয় প্রদান করিলেন। পরে তাহার পরামর্শানুসারে অন্যান্য উপকরণ সংগ্রহ করিয়া তাঁহারা নবাবশিবির আক্রমণে উৎসুক হইলেন।

১৭৬৩ খৃঃ অব্দের ৪ঠা সেপ্টেম্বর ও হিজরী ১১৭৭ অব্দের ২৬শে সফর রাত্রিশেষে ইংরেজ সৈন্য জম্বুকবৃত্তি অবলম্বনপূর্ব্বক উধুয়ানালার শিবির আক্রমণ করিতে অগ্রসর হয়। কাপ্তেন আর্ভিংএর অধীন এক দল সৈন্য ঝিল পার হইয়া এবং কাপ্তেন মোরানের অধীন আর এক দল সৈন্য পরিখা অভিমুখে গমন করিয়া বিপক্ষদিগকে কৃত্রিম আক্রমণে ভীত করিবার জন্য যাত্রা করিল। আবশ্যক হইলে, মোরান উক্ত কৃত্রিম আক্রমণকে প্রকৃত যুদ্ধে পরিণত করিবার জন্য আদিষ্ট হইলেন। আর এক দল সৈন্য মেজর গবর্ণরের অধীনতায় তাঁহাদের সাহায্যের জন্য,,,,,,,

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর মেগা কম্পনের সতর্কতা, আতঙ্কের মধ্যেও সতর্ক থাকার নির্দেশ

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৬৩)

১১:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪