০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার পরিচয় প্রকাশ, উত্তর ইরাকে ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারান সার্জেন্ট সুইন্টন ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৮; জুলাইতেই প্রাণ গেল ২০ জন টানা বৃষ্টিতে মানিকগঞ্জে ২২২ হেক্টর জমির ফসল নষ্ট, সবজির দামে চার গুণ পর্যন্ত ঊর্ধ্বগতি নাগেশ্বরীতে নদীভাঙনের তাণ্ডব: এক মাসে নদীগর্ভে ৩০০-এর বেশি ঘর, আতঙ্কে শত শত পরিবার বিশ্বকাপ শেষ, এবার ক্লাব ফুটবলে নজর: মেসি-এমবাপ্পে-ইয়ামালদের নতুন মৌসুমে কী অপেক্ষা করছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরতে রোডম্যাপ চান গ্রাহকরা, ‘হেয়ারকাট’ বাতিলের গেজেট প্রকাশের দাবি রাহুল-প্রিয়াঙ্কাকে আটক দিল্লি পুলিশের, প্রধানমন্ত্রীর বাসভবনের পথে কংগ্রেসের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের টানা ১০ম দফা হামলা, পাল্টা ইরানের ক্ষেপণাস্ত্র: হরমুজ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হুথিদের নতুন ঘোষণা: সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা চেক প্রধানমন্ত্রীর কটাক্ষ: ইউক্রেনপন্থী জোটকে ‘শুধুই কথার ফুলঝুরি’ বললেন আন্দ্রেই বাবিশ

কক্সবাজার হবে বিশ্বের শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র: গণপূর্তমন্ত্রী

  • Sarakhon Report
  • ০৬:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • 168

জাফর আলম, কক্সবাজার

কক্সবাজারকে বিশ্বের শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করার কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বৃহস্পতিবার(২১ মার্চ) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত বিভাগ ও নগর উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।কক্সবাজারের পরিকল্পিত উন্নয়নের জন্য ‘মহাপরিকল্পনা তৈরির’ উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, এখানে বিচ ডেভেলপমেন্ট করা দরকার। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো পাওয়া গেছে সেগুলো পর্যালোচনা করে যা জরুরি ভিত্তিতে করা দরকার সে কাজগুলো আমরা করব।

তিনি বলেন, সরকারের সবগুলো সংস্থার মিলিত প্রচেষ্টায় আমরা কক্সবাজারকে একটা উন্নত সমৃদ্ধ অঞ্চল হিসেবে, পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করব।এ ক্ষেত্রে প্রত্যেকটা সংস্থার সমন্বয় যাতে থাকে সেটি আমরা নিশ্চিত করতে চাই। যাতে কোনো সংস্থার কারণে অন্য কোনো সংস্থার কাজ বাধাগ্রস্ত না হয়।

এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মো. নুরুল আবছার বলেন, পর্যটন নগরী কক্সবাজারকে সাজাতে নানা পরিকল্পনা নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। যার মধ্যে রয়েছে সৈকত উন্নয়ন, ক্যাবল কার, ক্রুজ লাইন, সি প্লেন, থিম পার্ক, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও আন্ডারওয়াটার ওয়ার্ল্ডসহ ৩০টির মত প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজার পরিণত হবে স্মার্ট সিটিতে।

দু’দিনের সফরে শুক্রবার কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি পরিদর্শনে যাবেন গণপূর্তমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার পরিচয় প্রকাশ, উত্তর ইরাকে ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারান সার্জেন্ট সুইন্টন

কক্সবাজার হবে বিশ্বের শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র: গণপূর্তমন্ত্রী

০৬:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪