০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস্ লিমিটেড এর ৫৫তম বিওডি সভা অনুষ্ঠিত

  • Sarakhon Report
  • ১০:৩২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • 150

সারাক্ষণ ডেস্ক 

 শনিবার (০২ নভেম্বর)ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস্ লিমিটেড (ডিইডব্লিউ) নারায়ণগঞ্জ এর ‘বোর্ড অব ডিরেক্টরস’ দের ৫৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইডব্লিউ এর চেয়ারম্যান মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

এছাড়াও উক্ত সভায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রতিষ্ঠানটিকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে মাননীয় নৌবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৪—২০২৮) গৃহীত হয়েছে।

ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস্ লিমিটেড বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাহাজ নির্মাণ কোম্পানি। এটি ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় এবং স্বাধীনতার পর ১৯৮৯ সালে প্রতিষ্ঠানটির আধুনিকায়ন করা হয়। কিন্তু নানাবিধ কারণে সরকারি প্রতিষ্ঠানটির উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়। ফলে ২০০২ সালে এটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ২০০৬ সালে বাংলাদেশ নৌবাহিনীকে ডকইয়ার্ডটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ নৌবাহিনীর দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে অলাভজনক অবস্থা থেকে বর্তমানে দেশের একটি অন্যতম লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নৌবাহিনী প্রধানের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস্ লিমিটেড একটি ডিজিটাল ও অটোমেশন সুবিধা সম্পন্ন অত্যাধুনিক ও ‘গ্রীন’ শিপইয়ার্ডে রূপান্তরিত হবে বলে সকলে আশাবাদী।ফলে, দেশীয় প্রযুক্তি এবং জনশক্তি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস্ লিমিটেড এর ৫৫তম বিওডি সভা অনুষ্ঠিত

১০:৩২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪