১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
ভবিষ্যতের ঠিকানা কি এখন চীনে? ভূরাজনীতির ঝুঁকি: কোম্পানি কি প্রস্তুত? জ্বালানি নিরাপত্তার টেকসই পথ হতে পারে নবায়নযোগ্য শক্তি নিউইয়র্কে মোহন ভাগবতের অনুষ্ঠান আয়োজকদের এক্স অ্যাকাউন্ট স্থগিত ৬৪ জেলার দায়িত্ব পেলেন হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ‘টুকু আসে, টুকু যায়’—সংসদে জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ে রুমিনের কড়া সমালোচনা কঙ্গোয় ইবোলা মহামারি ভয়াবহ রূপ নিয়েছে, ৩ মাসে মৃত্যু ২,৫০০ ছাড়িয়েছে ‘ইনট্রিনসিক ক্যাপাসিটি’: সুস্থভাবে বার্ধক্য মাপার নতুন বৈজ্ঞানিক সূচক নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত, কবির প্রেরণায় আন্দোলনের কথা স্মরণ কাদের গনি চৌধুরী হলেন বিএসএসের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক

যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক সহায়তা আরো বৃদ্ধিতে আমরা উন্মুখ হয়ে আছি – জিএম কাদের

  • Sarakhon Report
  • ০৪:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • 112

সারাক্ষণ ডেস্ক 

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাজসিক বিজয়ে ডোনাল্ড ট্রাম্প’কে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক অভিনন্দন বার্তায় বন্ধুপ্রতীম দেশটির জনসাধারণকেও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় গৌরবোজ্জল রেকর্ড সৃষ্টি করেছেন। ইতিহাস সৃষ্টি করা এই বিজয় যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আরো দৃঢ় করবে। ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমেরিকানদের অকুণ্ঠ সমর্থন বিশ^ রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আমেরিকার স্বাধীনতা, গণতন্ত্র ও মূল্যবোধকে সমুন্নত রাখতে সমর্থ হবেন ডোনাল্ড ট্রাম্প।

অভিনন্দন বার্তায় গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক সহায়তা আরো বৃদ্ধিতে আমরা উন্মুখ হয়ে আছি। আগামীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক আরো জোরদার হবে।

অভিনন্দন বার্তায়, ডোনাল্ড ট্রাম্পের সাফল্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন গোলাম মোহাম্মদ কাদের।

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের ঠিকানা কি এখন চীনে?

যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক সহায়তা আরো বৃদ্ধিতে আমরা উন্মুখ হয়ে আছি – জিএম কাদের

০৪:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪