০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক হিসেবে নতুন দায়িত্বে হৃদয় ভারতে থমকে থাকা মৌসুমী বৃষ্টি, বৃষ্টির ঘাটতি ৩৫ শতাংশ; কৃষিতে সতর্কতা জোরদার রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি নিয়ে তোলপাড়, উচ্চ আদালতের বিচারকের তত্ত্বাবধানে তদন্ত দাবি কংগ্রেসের তৃণমূলে শক্তি প্রদর্শন রিতব্রতের, সমর্থন বেড়ে ৬৫ বিধায়ক দাবি; ফ্লোর টেস্টের চ্যালেঞ্জ তৃণমূলে ভাঙনের জল্পনা, বিদ্রোহী এমপিদের আবেদনে অবস্থান ব্যাখ্যার আহ্বান স্পিকারের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন ঢাকার চিড়িয়াখানায়, বিশ্বজুড়ে ভাইরাল বাংলাদেশের অ্যালবিনো মহিষ বিটিএস-মাডোনা-শাকিরা একসঙ্গে, বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের প্রথম হাফটাইম শো দৃশ্যম ৩ আগামীকাল অ্যামাজন প্রাইমে, ৩৩০ কোটি রুপির ব্লকবাস্টার এবার ঘরে বসেই দেখুন রাইজের নতুন অ্যালবাম ‘II’ প্রথম দিনেই ৯ লাখ কপি বিক্রি, ‘Do Your Dance’ এখন বিশ্বজুড়ে ট্রেন্ডিং চার বছর পর মাঠে বিটিএস, পুসানে দুই রাতে ১,১০,০০০ দর্শক ঝড় তুলল

ইশকুল (পর্ব-৪৯)

  • Sarakhon Report
  • ০৮:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • 103

আর্কাদি গাইদার

সপ্তম পরিচ্ছেদ

দরজা খুলে গেল। হাতে বাতিদান, জামাকাপড় খোলা অবস্থায় বিছানায় আমি তখন আঠার মতো সে’টে বসে আছি।

দেখি, দোরগোড়ায় চোখভরা জল আর মুখে সুখের হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন মা। আর তাঁর পাশে মুখময় খোঁচা-খোঁচা দাড়ি, সারা গায়ে কাদামাখা আর টুপটুপে ভেজা পোশাক-পরা দুনিয়ায় আমার সব থেকে প্রিয় সৈনিক, আমার বাবা দাঁড়িয়ে।

এক লাফে তাঁর শক্ত হাতের আলিঙ্গনের মধ্যে ঝাঁপিয়ে পড়লুম আমি।

এই গোলমালে ঘুমের ব্যাঘাত ঘটায় পার্টিশনের ওধারে আমার বোন তার বিছানায় নড়ে উঠল। ছুটে গিয়ে তাকে জাগাতে চাইলুম আমি, কিন্তু বাবা আমায় থামিয়ে দিলেন। চাপা গলায় বললেন:

‘থাক, বরিস… ওকে জাগিও না… আর, বেশি গোলমাল কোরো না এখন।

মায়ের দিকে ফিরে বললেন:

‘ভারিয়া, বাচ্চা জেগে উঠলে ওকে বোলো না আমি ফিরেছি। ও ঘুমোক। আচ্ছা, দিন দুয়েকের জন্যে ওকে কোথায় পাঠানো যায় বল তো?’

‘কাল সকালে খুব ভোর-ভোর ওকে ইভানোস্কোয়ে পাঠিয়ে দেব’খন,’ মা বললেন, ‘অনেক দিন ধরেই ও দিদিমার কাছে গিয়ে থাকতে চাইছে। আকাশটা, মনে হচ্ছে, পরিষ্কার হয়েছে। বরিস ভোরবেলায় উঠে প্রথমেই ওকে পৌঁছে দিয়ে আসবে। ফিসফিস করে কথা বলার দরকার নেই, আলেক্সেই। মেয়েটার ঘুম খুব গাঢ়। অনেক সময় রাত্রে হাসপাতাল থেকে আমাকে ডাকতে লোকজন আসে। ও এতে অভ্যন্ত।’

হাঁ করে দাঁড়িয়ে রয়েছি আমি। যা শুনছি তা যেন ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না।

ভাবছি, ‘কী ব্যাপার?.. গোল-চোখো ছোট্ট তানিয়াটাকে বাবা-মা ভোর হতে-না- হতে দিদিমার কাছে চালান করে দিতে চাইছে যাতে ও বাপিকে দেখতে না পায়। বাপি তো ছুটিতে এসেছে। তাহলে? এর মানে কী?’

‘তুমি আমার ঘরে শুতে যাও, বরিস,’ মা বললেন, ‘আর কাল সকালে ছ-টা নাগাদ তানিয়াকে দিদিমার কাছে নিয়ে যাবে কিন্তু। আর শোনো, ওখানে যেন কাউকে বোলো না যে বাপি বাড়ি এসেছেন।’

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক হিসেবে নতুন দায়িত্বে হৃদয়

ইশকুল (পর্ব-৪৯)

০৮:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪